জি-৭ শীর্ষ সম্মেলনের মঞ্চে ইসরায়েলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকলে ইসরায়েলের অস্তিত্বই টিকে থাকত না। এমনকি তিনি নিজে হস্তক্ষেপ না করলে বহু আগেই দেশটি ধ্বংস হয়ে যেত বলেও মন্তব্য করেছেন।
আরও পড়ুন:
ফ্রান্সের এভিয়ান-লে-বেইনসে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে যৌথ বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রকে ছাড়া ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না। আমাকে ছাড়া ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকত না, কারণ আমি যা করেছি, তা করার জন্য অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিলেন না।
”আরও পড়ুন:
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পর ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে আন্তর্জাতিক মহলের একাংশের মত। সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানেরও সমালোচনা করেছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, এসব হামলায় অতিরিক্ত সংখ্যক নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে।
আরও পড়ুন:
একটি নির্দিষ্ট হামলার প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি দেখেছি বোমাটি কোথায় আঘাত করেছে। ঘটনাটি অত্যন্ত নৃশংস ছিল।
” পাশাপাশি সীমান্ত এলাকায় সামরিক পদক্ষেপের ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হওয়ার বার্তাও দেন তিনি।আরও পড়ুন:
তবে নেতানিয়াহুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে কোনো অবনতি হয়েছে কি না, সে প্রশ্নে ট্রাম্প তা অস্বীকার করেন। তাঁর কথায়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক এখনও “চমৎকার” রয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয়েছিল। দীর্ঘ সংঘাতের পর সম্প্রতি তেহরানের সঙ্গে ওয়াশিংটনের শান্তি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।