পুবের কলম ওয়েব ডেস্কঃ এনসিপিআইয়ে যোগ দিয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। আর সেই তালিকায় রয়েছেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। তারপরেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে করা হতে পারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। এবার জল্পনা নিয়ে মুখ খুললেন সাংসদ।
আরও পড়ুন:
সুদিপ বন্দ্যোপাধ্যায় জানান, আপাতত নতুন একটি দলের সাংসদ হিসাবেই পরিচিতি পাচ্ছেন তাঁরা। আর সংসদে আলাদা বসার ঘরের ব্যবস্থা হয়েছে।
তার বাইরে কোনও বিষয় নিয়েই আলোচনা হয়নি। তবে কেন্দ্রের মন্ত্রী বা নতুন দলের নেতা হওয়া নিয়েও কোনও কথা হয়নি বলে তিনি জানান। তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পৌরোহিত্যে এনসিপিআই-তে যোগ দেওয়ার পরেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এরপরেই তাৎপর্যপূর্ণভাবে নিরাপত্তা বেড়ে যায় সুদীপের। তাঁর নিরাপত্তা বাড়িয়ে ওয়াই ক্যাটাগরি করা হয়। এনসিপিআই-এর হাওড়ায় অবস্থিত দলীয় কার্যালয়ের নিরাপত্তাও বাড়ানো হয়। সুত্রের খবর, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। দলের নেতা কে হবেন, সুদীপ না কাকলি ঘোষদস্তিদার, তা নিয়ে চর্চা শুরু হয়। যদিও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে সেই দৌড়ে এগিয়ে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।আরও পড়ুন:
ভিডিও বার্তায় সুদীপ জানান, স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে অন্য ঘর দেওয়ার বিষয়ে। তার বাইরে অন্য কোনও কথা হয়নি। একই সঙ্গে মন্ত্রী হওয়া বা দলের নেতা হওয়া নিয়ে জে জল্পনা তৈরি হয়, তা নিয়েও আলোচনা থেকে বিরত থাকার অনুরোধ করেন।
তিনি বলেন, "আমি এই সমস্ত কিছু অস্বীকার করছি।" একইসঙ্গে সুদীপ দাবি করেছেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই ধরনের জল্পনা ছড়িয়ে দেওয়া হচ্ছে। সাংসদের কথায়, তাঁদের মধ্যে যে ঐক্যের পরিবেশ তৈরি হয়েছে, তা ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, সংসদীয় সূত্রের খবর, এনসিপিআই-তে যোগ দেওয়ার পরেই ডেভেলপমেন্ট অফ বেঙ্গল নামে একটি আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন সুদীপ, কাকলি-সহ ২০ জন সাংসদ। এই ঘটনাকে কটাক্ষ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রবীণ সাংসদ সৌগত রায়। তিনি বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই দলের প্রতীক ঘাসের ওপর জোড়াফুল। ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ২০ জন সাংসদ অখ্যাত একটি দল এনসিপিআই-তে বেআইনিভাবে যোগ দিয়ে এনডিএ এবং মোদীকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন।