পুবের কলম ওয়েব ডেস্কঃ বছর সত্তরের এক মানসিক ভারসাম্যহীন মুসলিম বৃদ্ধাকে মারধর ও যৌন হেনস্থার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দিল্লির ত্রিলোকপুরী এলাকায় শুক্রবার ভোররাতে। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম বিষ্ণু বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ঘটনাটি প্রকাশ্যে আসে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে। এক পথচারী ওই বৃদ্ধাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন। পরে ময়ূর বিহার থানার পুলিশ গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন, রাস্তাতেই থাকেন। ভিক্ষা করে দিনযাপন করেন।
ডাক্তারি পরীক্ষায় তার শরীরে গুরুতর শারীরিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর মুখে ফোলাভাব রয়েছে এবং আঘাতের চিহ্নও। পুলিশ মনে করছে তাঁকে মারধর করা হয়েছে। একইসঙ্গে তদন্তকারীরা মনে করছেন তাঁকে যৌন হেনস্থার পাশাপাশি শ্লীলতাহানি করা হয়েছে।আরও পড়ুন:
ইতিমধ্যেই পুলিশ একটি সিসিটিভি ফুটেজ পেয়েছে।
তাতে দেখা যাচ্ছে, একজন ইট দিয়ে বৃদ্ধার ওপর হামলা চালাচ্ছে এরপর তাঁকে ধর্ষণের চেষ্টা করছে। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। জানা যাচ্ছে, ধৃত যুবকের নাম বিষ্ণু ওরফে ভিকি (২৮)। ঘটনার সময় সে নেশাগ্রস্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।