১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারাভানের অপ্রকাশিত বইয়ের খসড়া ফাঁস বিতর্ক: পেঙ্গুইন প্রকাশনীকে নোটিশ দিল্লি পুলিশের

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের আত্মজীবনীফোর স্টারস অফ ডেস্টিনি’-র অপ্রকাশিত খসড়া বা ম্যানুস্ক্রিপ্ট সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার অভিযোগে তদন্তে নেমেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। এই বিষয়ে ব্যাখ্যা চেয়ে প্রকাশনা সংস্থা ‘পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়া’-কে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত বুধবার এই নোটিশ জারি করা হয়েছে। সেখানে প্রকাশনা সংস্থাকে বেশ কিছু নির্দিষ্ট প্রশ্ন করা হয়েছে এবং তদন্তের স্বার্থে বিস্তারিত জবাব চাওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ফৌজদারি ষড়যন্ত্র সংক্রান্ত ধারায় একটি এফআইআর (FIR) রুজু করেছে।

আরও পড়ুন: বঙ্গ ভবনের ঘরে ঢুকে তল্লাশি দিল্লি পুলিশের, ‘ভয়ঙ্কর’ হয়ে উঠতে পারি শাহকে হুঁশিয়ারি মমতার

বিতর্কের সূত্রপাত যখন রাহুল গান্ধী সংসদের ভেতরে এই বইয়ের কিছু অংশ উদ্ধৃত করেন। এর তীব্র প্রতিবাদ জানায় বিজেপি এবং কেন্দ্রীয় মন্ত্রীরা। তাঁদের যুক্তি ছিল, বইটির যেহেতু এখনও আনুষ্ঠানিক প্রকাশ বা ছাড়পত্র মেলেনি, তাই এর বিষয়বস্তু ‘অপ্রমাণিত’ এবং তা সংসদে উদ্ধৃত করা যায় না। এরপরই লোকসভার স্পিকার নির্দেশ দেন যে, অপ্রকাশিত বইয়ের অংশ বিশেষ সংসদে উদ্ধৃত করা যাবে না।

আরও পড়ুন: একবিংশ শতাব্দীতেও পণপ্রথার নিষ্ঠুর বলি: স্বামীর হাতে প্রাণ গেল দিল্লি পুলিশের অন্তঃসত্ত্বা সোয়াট কমান্ডো কাজলের

এই প্রসঙ্গে পেঙ্গুইন র‍্যান্ডম হাউস ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, বইটির প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া এখনও চলছে এবং এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সোশাল মিডিয়ায় বইটির যে পিডিএফ বা শারীরিক কপি ঘোরাফেরা করছে, তা বেআইনি এবং কপিরাইট আইনের লঙ্ঘন। স্বয়ং জেনারেল নারাভানেও জানিয়েছেন, তাঁর আত্মজীবনী এখনও প্রকাশিত হয়নি। পুলিশের তদন্তকারী দল খসড়াটি কীভাবে ফাঁস হলো, তার উৎস সন্ধানের চেষ্টা করছে এবং প্রকাশনী সংস্থাকে এই তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ধর্ষকের জামিনের প্রতিবাদে দিল্লি গেটে ধর্না, উন্নাওয়ের নির্যাতিতাকে টেনে সরালো দিল্লি পুলিশ

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পঞ্জাবের মোহালিতে ১৬টি বেসরকারি স্কুলে বোমাতঙ্ক, ইমেলে হুমকির জেরে চাঞ্চল্য

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নারাভানের অপ্রকাশিত বইয়ের খসড়া ফাঁস বিতর্ক: পেঙ্গুইন প্রকাশনীকে নোটিশ দিল্লি পুলিশের

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার