পুবের কলম ওয়েব ডেস্কঃ আগামী ২১ জুন রবিবার অনুষ্ঠিত হতে চলেছে নিট পুনঃপরীক্ষা। প্রচুর পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই অবস্থায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে তাঁদের যাতে কোনওরকমের সমস্যা না হয়, সেই কথা মাথায় রবিবার বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।
আরও পড়ুন:
সাধারণত রবিবারের ছুটির দিনে লোকাল ট্রেনের সংখ্যা কর্মদিবসের তুলনায় কম থাকে।
তবে পরীক্ষার্থীদের যাতায়াতের সমস্যার কথা বিবেচনা করে শিয়ালদহ বিভাগ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, পরীক্ষার দিন দুপুর ১২ টা পর্যন্ত প্রতিটি ট্রেন কর্মদিবসের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলাচল করবে। এই বিশেষ ট্রেন পরিষেবা নিশ্চিত করবে যেন কোনো পরীক্ষার্থীকে যাতায়াতের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয়।আরও পড়ুন:
শহর ও শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে আসা পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা যাতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন, তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে রেলের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, নিট-ইউজি প্রশ্নফাঁস বিতর্কের পর এবার পরীক্ষা ঘিরে থাকছে কড়া নিরাপত্তা।
২১ জুনের পুনঃপরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। পরীক্ষার পাশাপাশি নানা প্রশাসনিক কাজের জন্য এই অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হচ্ছে। ওই দিন পরীক্ষার্থীদের সঙ্গে অ্যাডমিট কার্ডের ছাপানো সংস্করণ এবং সচিত্র পরিচয়পত্রের নথি নিয়ে যেতে হবে। প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী ফের পরীক্ষায় বসতে চলেছেন, যাদের লক্ষ্য হল চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করা।