পুবের কলম ওয়েবডেস্ক :
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার কান্নুর থেকে জেদ্দাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট বিমানের ইঞ্জিনে ত্রুটির কারণে উড্ডয়নের দুই ঘণ্টার মধ্যেই ফিরে আসে।
সূত্র জানায়, ১৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে বিমানটি সকাল ৭টা ৪০ মিনিটে কান্নুর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে, কিন্তু উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর পাইলটরা ইঞ্জিনের সতর্কীকরণ বাতি দেখতে পেয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন।বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার কান্নুর থেকে জেদ্দাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট বিমানের ইঞ্জিনে ত্রুটির কারণে উড্ডয়নের দুই ঘণ্টার মধ্যেই ফিরে আসে।
সূত্র জানায়, ১৮০ জনেরও বেশি যাত্রী নিয়ে বিমানটি সকাল ৭টা ৪০ মিনিটে কান্নুর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে, কিন্তু উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর পাইলটরা ইঞ্জিনের সতর্কীকরণ বাতি দেখতে পেয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
তারা বলেছেন ,"বিমানটি কান্নুরে নিরাপদে অবতরণ করেছে এবং সকল যাত্রী সুস্থ আছেন।
তারা জানান, পরবর্তীতে বিমানটি পরীক্ষা করে দেখা যায় যে এর ফুয়েল ফিল্টারে সমস্যা ছিল।
তারা আরও জানান, অবতরণের আগে জ্বালানি কমাতে বিমানটি কিছুক্ষণ বিমানবন্দরের ওপর চক্কর দিয়েছিল।
বিমান সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, একটি কারিগরি ত্রুটির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইটটির কর্মীরা ফিরে আসার সিদ্ধান্ত নেন।
মুখপাত্র বলেন, "আমরা পরবর্তী যাত্রার জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করছি এবং অতিথিদের জন্য হালকা খাবার ও হোটেলের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং পুনরায় জানাচ্ছি যে, আমাদের কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।"