বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের নতুন রেকর্ড গড়তে এগিয়ে যাচ্ছে সৌদি আরব। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও পুরোদমে শুরু হয়েছে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ। ইতোমধ্যে ভবনটির প্রায় ৪৩০ মিটার পর্যন্ত নির্মাণ সম্পন্ন হয়েছে, যা প্রকল্পের ৪০ শতাংশেরও বেশি।
আরও পড়ুন:
গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রকল্পটির প্রধান বিনিয়োগকারী প্রিন্স আল-ওয়ালিদ বলেছেন, টাওয়ারটির উচ্চতা ১,০০০ মিটারেরও বেশি হবে।
তিনি নির্মাণস্থল পরিদর্শন করে জানান, কাজ দ্রুতগতিতে এগোচ্ছে এবং বিশ্বের সর্বোচ্চ টাওয়ার নির্মাণের লক্ষ্য পূরণ করা হবে।আরও পড়ুন:
২০১৩ সালে জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ শুরু হলেও আর্থিক জটিলতা ও ঠিকাদারি সমস্যার কারণে ২০১৮ সালে তা স্থগিত হয়ে যায়। পরে ২০২৫ সালে আবার নির্মাণকাজ শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা।
নির্মাণ শেষ হলে জেদ্দা টাওয়ার বর্তমান বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে। বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার, আর জেদ্দা টাওয়ারের পরিকল্পিত উচ্চতা হবে এক কিলোমিটারেরও বেশি, যা একে বিশ্বের প্রথম ১,০০০ মিটার অতিক্রম করা ভবনের মর্যাদা দেবে।
আরও পড়ুন:
জেদ্দা ইকোনমিক সিটির কেন্দ্রবিন্দুতে নির্মিত এই ভবনে থাকবে বিলাসবহুল আবাসিক ফ্ল্যাট, পাঁচতারা হোটেল, আধুনিক অফিস স্পেস এবং বিশ্বের অন্যতম উচ্চতায় অবস্থিত একটি পর্যবেক্ষণ ডেক (অবজারভেশন ডেক)। প্রকল্পটি সৌদি আরবের বৃহৎ নগর উন্নয়ন ও পর্যটন সম্প্রসারণ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।