চলতি বছরের নিট-ইউজিতে জম্মু-কাশ্মীরে সর্বোচ্চ স্থান অধিকার করেছেন হাদিয়া নিসার। সারা ভারতে তাঁর র্যাঙ্ক ৯৯। তিনি পেয়েছেন ৯৯.৯৯৩১ শতাংশ। হাদিয়ার বাবা নিসার আহমেদ ও মা জুবিয়া মেয়ের এই সাফল্যে অত্যন্ত খুশি ও গর্বিত। তাঁরা জানান, কঠোর পরিশ্রম, একাগ্রতা ও শৃঙ্খলাই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।
তাঁদের কথায়, পরীক্ষা বাতিল হওয়ার পর হাদিয়ার মনোবল কিছুটা ভেঙে পড়েছিল। তবে শিক্ষকরা সহযোগিতা করে গেছেন, পরিবারও তাঁর পাশে ছিল। নিজের নিরলস অধ্যবসায়ে হাদিয়া আজ সফল।আরও পড়ুন:
এদিকে, রাজস্থানের জয়পুরের উপলক্ষ্য গোয়েল ৭২০-র মধ্যে ৭১১ নম্বর পেয়ে সারা ভারতে তৃতীয় হয়েছেন। তিনি জানান, প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা পড়াশোনা করতেন।
তাঁর বাবা-মা বলেন, উপলক্ষ্য নিজেই পড়াশোনার পরিকল্পনা করত, তাঁরা শুধু নজর রাখতেন। ছত্তীসগঢ়ের টপার শিপ্রক গোয়েল বলেন, দিনে ১৬ ঘণ্টা পড়ার চেয়ে নিয়মিত ও ধারাবাহিক পড়াশোনাই বেশি দরকার। পর্যাপ্ত ঘুম ও সুস্থ রুটিন বজায় রেখে ধারাবাহিকভাবে প্রস্তুতি—এটাই তাঁর পরামর্শ।ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, এ বছর ১১.২১ লক্ষ পরীক্ষার্থী নিট-ইউজি পাশ করেছেন। ২১ জুন দেশের ৫৫১টি শহর এবং বিদেশের ১৪টি শহরের মোট ৫৪৪০টি কেন্দ্রে ১৩টি ভাষায় এই পরীক্ষা নেওয়া হয়। এতে প্রায় ২০ লক্ষ পরীক্ষার্থী অংশ নেন। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের জেরে আগের পরীক্ষা বাতিল হওয়ার পর পুনরায় এই পরীক্ষা নেওয়া হয়েছিল।