২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। আগামী ১৪ মে, বৃহস্পতিবার প্রকাশিত হবে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছে সংসদ।
আরও পড়ুন:
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা শেষের ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ হতে চলেছে।
সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ মে সকাল সাড়ে ১০টায় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।আরও পড়ুন:
ফল ঘোষণার পর, সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফল দেখতে পারবেন। এজন্য কয়েকটি নির্দিষ্ট ওয়েবসাইটের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সহজেই ফলাফল জানতে পারবেন।
আরও পড়ুন:
রেজ়াল্ট দেখা যাবে এই ওয়েবসাইটগুলিতে—
result.wb.gov.in
wbresults.nic.in
results.shiksha
আরও পড়ুন:
অনলাইনে ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নিজেদের স্কুল থেকেও মার্কশিট সংগ্রহ করতে পারবেন।
তবে মার্কশিট বিতরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।আরও পড়ুন:
কয়েক দিন আগেই সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার জানিয়েছিলেন, দ্রুততার সঙ্গে উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে এবং প্রতি বছরের মতো নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা হবে। সেই প্রতিশ্রুতি মেনেই এ বছরও মাধ্যমিকের ফল প্রকাশের পরপরই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হচ্ছে।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে ৮ মে, অর্থাৎ মাধ্যমিকের ফল প্রকাশের মাত্র ছয় দিন পরই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজ়াল্ট। ফলে রাজ্যের লক্ষাধিক পরীক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে আগামী ১৪ মে।