পুবের কলম ওয়েব ডেস্কঃ আগামী শুক্রবার হাইমাদ্রাসা, আলিম, ফাজিল এবং মাধ্যমিক বোর্ডের ফলাফল প্রকাশিত হবে। মাদ্রাসার ফল প্রকাশ হবে ওই দিন বেলা ২ টায়।
আরও পড়ুন:
এবছর ৬৬ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে ৪৪ হাজার ৬৬২ জন ছাত্রী। অন্যদিকে, হাই মাদ্রাসা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫২ হাজার ৭৩৬ জন।
আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ১৯০ জন। ফাজিলে ৩ হাজার ৮৫৯ জন। এসসি পরীক্ষার্থী ১ হাজার ১৮ জন। এসটি পরীক্ষার্থীর সংখ্যা ৪২৪ জন। পরীক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকজন ওবিসি পরীক্ষার্থীও ছিলেন। পরীক্ষা শেষ হয় ১৮ ফেব্রুয়ারি।আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্যদ পরিচালিত ২০২৬ সালের হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিলের ফাইনাল সেমিস্টার ( পুরাতন), সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশিত হবে সল্টলেকের মাওলানা আবুল কালাম আজাদ ভবনে। পর্ষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমস্ত হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার প্রধানদের অনুরোধ করা হচ্ছে যে, তারা যেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের কোলকাতা অফিস (মাওলানা আবুল কালাম আজাদ ভবন, ডিডি-৪৫, সেক্টর-১, সল্টলেক, কোলকাতা-৭০০০৬৪), পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের উত্তরবঙ্গ আঞ্চলিক অফিস (সংখ্যালঘু ভবন, ত্রিতল, ডি.জি. রোড, মালদা), বহরমপুর বিতরণ কেন্দ্র (মুর্শিদাবাদ), নদীয়া ইংলিশ মিডিয়াম মডেল মাদ্রাসা, (নদীয়া), সামসিয়া হাই মাদ্রাসা (দার্জিলিং), সুকতাবারিএক্রামিয়া হাই মাদ্রাসা (-কোচবিহার), পরমহংসপুর বরকাতিয়া হাই মাদ্রাসা (পূর্ব মেদিনীপুর), এসএমআই হাই মাদ্রাসা (পশ্চিম মেদিনীপুর), বর্ধমান হাই মাদ্রাসা (পূর্ব বর্ধমান), কেঁথারডাঙ্গা হাই মাদ্রাসা (বাঁকুড়া) এবং হামিদিয়া হাই মাদ্রাসা (বীরভূম) বিতরণ কেন্দ্র থেকে মার্কসিট ও সার্টিফিকেট ওই দিন থেকেই সংগ্রহ করতে পারবেন। ওইদিন বেলা ২ টা ৩০ মিনিট থেকে ইন্টারনেটের মাধ্যমে নিম্নলিখিত ওয়েবসাইটগুলিতে পর্যদ পরিচালিত ২০২৬ সালের উক্ত পরীক্ষাগুলির ফলাফল জানা যাবে:
আরও পড়ুন:
https//www.wbbme.org
আরও পড়ুন:
https//www.results.shiksha
আরও পড়ুন:
https//wbbmeexam.org/marksheet/login
আরও পড়ুন:
অন্যদিকে, ৮ মে সকাল ৯টায় মাধ্যমিকের ফলপ্রকাশ। সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফলঘোষণা করবেন সভাপতি।
এর পর সকালে ১০ টা ১৫ মিনিট থেকে অনলাইনে ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টায় ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ করা হবে। সেখান থেকেই তা সংগ্রহ করে নেবে ßুñলগুলি। যে সব ওয়েবসাইটে ফল দেখা যাবে; www.wbbsedata.com ~î‚ www.wbbse.wb.gov.in এ। গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলে। চলতি বছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিকে বসেছিল।