উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ আজ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। তাতে এবার প্রথম দশে জায়গা করে নিয়েছে নরেন্দ্রপুরের ৭ জন ছাত্র। তারা সকলেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পড়ুয়া। এদের মধ্যে তৃতীয় হয়েছে সৌর জানা। তার প্রাপ্ত নম্বর ৬৯৫।

এরপরেই  পঞ্চম স্থান অধিকার করেছে সমন্তক কুণ্ডু। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। 

অন্যদিকে সপ্তম হয়েছে সমজ্যোতি দাস। সে পেয়েছে ৬৯১ নম্বর। যুগ্ম ভাবে অষ্টম হয়েছে জীবিতেশ কায়াল ও সৌম্যকান্ত কুইল্যা।

তাদের প্রাপ্ত নম্বর হল ৬৯০। অন্যদিকে,  নবম হয়েছে ঐশিক চক্রবর্তী। মাধ্যমিকে সে ৬৮৯ নম্বর পেয়েছে। এছাড়া দশম স্থানে রয়েছে অনুরাগ মণ্ডল। অনুরাগের প্রাপ্ত নম্বর ৬৮৮। এছাড়া সোনারপুর সারদা বিদ্যাপীঠের বিদিশা হালদার ৬৯২ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে।