পুবের কলম ওয়েব ডেস্কঃ সোমসছি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ডব্লিউবিসিএস -এর গ্রুপ-ডি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ইনেসপেক্ট অব কো অপারেটিভ সোসাইটিতে উত্তীর্ণ হয়েছে ২২৮ জন। এর মধ্যে মুসলিম ৩৩ জন। পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার পদের নিয়োগে উত্তীর্ণ হয়েছেন ৭৩ জন। এর মধ্যে মুসলিম উত্তীর্ণ ১২।
রিহ্যাবিলিটেশন ( ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট)-এ উত্তীর্ণ ২১ জন। এর মধ্যে মুসলিম ১২ জন। সব মিলে উত্তীর্ণ প্রার্থী ৩২২ জন।আরও পড়ুন:
উল্লেখ্য, ৩২২টি শূন্যপদের জন্য ৩২২ জনকে উত্তীর্ণ তালিকায় রেখেছে পিএসসি। এর মধ্যে আন রিজার্ভ (ইউআর) শূন্যপদ ১৬৭, ওবিসিএ ৩৪, ওবিসি -বি- ২১, এসসি-৬৬, এসটি-২০, পিডব্লিউবি (এ)-৩, পিডব্লিউবি (বি)-২, পিডব্লিউবি (সি)-২, পিডব্লিউবি (ডি)-২ এবং এমএসপি- ৫টি শূন্যপদের ২০২২ সালের গ্রুপ-ডি উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:
অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা শামিম সরকার বলেন, অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনও ভালো ফল করেছে। তিনি বলেন, ডব্লিউবিসিএস-এর পরীক্ষা হয়েছিল অনেক আগেই। ভোটের সময়ও এই পরীক্ষার ফল প্রকাশক হয়েছে। এতে চাকরি প্রার্থীরা খুশি। আশা করি ভোট মিটলে সময়মতো পরীক্ষাগুলি হবে এবং অন্যান্য পরীক্ষাগুলির যথা সময়ে ফল প্রকাশ হবে।
আরও পড়ুন:
এদিকে, পিএসসি পরিচালিত সমস্ত পরীক্ষার ফলাফল সহ এই দফতর পরিচালিত সমস্ত করণের শূন্যপদগুলি পূরণ করার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতর। নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে অ্যাডিশনাল সেক্রেটারি (পে লেভেল ২২) স্তরেও পদের সংখ্যা বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। নতুন করে বাড়ানো জয়েন্ট সেক্রেটারি পদের মোট সংখ্যার ৪০ শতাংশ, অর্থাৎ ৩৫০টির ক্ষেত্রে ১৪০টি পদ, কনভার্সনের মাধ্যমে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরে উন্নীত করা যাবে। প্রশাসনিক মহলের মতে, এতে ধারাবাহিক প্রোমোশনের রাস্তায় দীর্ঘদিনের জট অনেকটাই কাটতে পারে। রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে রাজ্যের অফিসারদের উপস্থিতি কাজের ক্ষেত্রেও অনেকটাই সুবিধা দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই রাজ্যের অফিসারদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্যের এই পদক্ষেপে স্পষ্ট, ডব্লিউবিসিএস স্তরের অফিসারদের জন্য বাড়তি সুযোগ ও সুবিধা তৈরি করতে চাইছে রাজ্য সরকার।