আবদুল ওদুদ : রাজ্য সরকারি কর্মচারী এবং অল ইন্ডিয়া সার্ভিসের আধিকারিকদের সংবাদমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তথ্য বা মতামত প্রকাশের বিষয়ে কঠোর অবস্থান নিল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার রাজ্যের মুখ্য সচিবের দপ্তর থেকে এই সংক্রান্ত একটি জরুরি সার্কুলার (নম্বর: ১৩৯-সিএস/২০২৬) জারি করা হয়েছে। পরবর্তীতে ২০ মে, ২০২৬ তারিখে পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্ট (পি অ্যান্ড এ আর) থেকে একটি মেমো নম্বর ৬৯৬-পিএআর-এইচআর/ও/পিএআর(এস্ট)/এমআইএসসি-১১/২০২৩ এর মাধ্যমে এই নির্দেশিকাটি রাজ্যের সমস্ত অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব, সচিব, সমস্ত ডিভিশনের ডিভিশনাল কমিশনার, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কমিশনার এবং সমস্ত জেলার জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে এবং এটি অধীনস্থ সমস্ত দপ্তরে পৌঁছে দেয়া এবং নির্দেশ কার্যকরী করতে বলা হয়েছে ।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, অল ইন্ডিয়া সার্ভিস (এআইএস) কনডাক্ট রুলস ১৯৬৮, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস (ডিউটিজ, রাইটস অ্যান্ড অবলিগেশনস অব দি গভর্নমেন্ট এমপ্লয়িজ) রুলস ১৯৮০ এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভেন্টস কনডাক্ট রুলস ১৯৫৯ অনুযায়ী সরকারি কর্মচারীদের আচরণ বিধি নিয়ন্ত্রিত হয়।
এই সমস্ত বিধিতেই সংবাদমাধ্যম বা প্রেসের সাথে সরকারি কর্মীদের পারস্পরিক যোগাযোগের সীমা ও প্রকৃতি স্পষ্টভাবে নির্ধারণ করা রয়েছে। কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে এই নিয়মগুলি যথাযথভাবে পালন করা হচ্ছে না। সেই কারণে অল ইন্ডিয়া সার্ভিসেস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস সহ রাজ্যের অন্যান্য সমস্ত স্তরের সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, জেল কর্মী, স্বায়ত্তশাসিত সংস্থা, বোর্ড, কর্পোরেশন, সরকারি সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এই নিয়মগুলি কঠোরভাবে মেনে চলার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে।আরও পড়ুন:
মুখ্য সচিবের নির্দেশিকায় মূলত পাঁচটি বিষয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার মধ্যে অন্যতম,
আরও পড়ুন:
১. পূর্ব অনুমতি বা অনুমোদন ছাড়া কোনো সদস্য কোনো স্পনসরড বা বেসরকারিভাবে তৈরি মিডিয়া প্রোগ্রাম, অথবা ভারত সরকার স্পনসর করেছে কিন্তু বাইরের কোনো সংস্থা দ্বারা তৈরি হয়েছে এমন কোনো মিডিয়া প্রোগ্রামে অংশ নিতে বা যুক্ত হতে পারবেন না।
আরও পড়ুন:
২. সরকারের নির্দিষ্ট কোনো নির্দেশ বা অর্ডার ছাড়া প্রেসের কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো নথিপত্র বা তথ্য আদান-প্রদান করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
৩. সরকারের পূর্ব অনুমতি ছাড়া কোনো সংবাদপত্র বা সাময়িকী সম্পাদনা বা পরিচালনায় যুক্ত থাকা, কোনো রেডিও সম্প্রচারে অংশ নেওয়া, অথবা কোনো সংবাদপত্র বা সাময়িকীতে কোনো নিবন্ধ বা চিঠি লেখার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন:
৪. কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো নীতি বা সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কোনো মিডিয়া বা মাধ্যমে প্রকাশনা, পারস্পরিক আলোচনা, বক্তব্য, সম্প্রচার বা অবদানের মাধ্যমে তীব্র সমালোচনা করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আরও পড়ুন:
৫. এমন কোনো প্রকাশনা, আলোচনা, বক্তব্য, সম্প্রচার বা মিডিয়াতে অংশগ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে যার ফলে কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের, অথবা অন্য কোনো রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের, কিংবা কেন্দ্র সরকারের সাথে কোনো বিদেশি রাষ্ট্রের সুসম্পর্ক নষ্ট বা ক্ষুণ্ণ হতে পারে।
আরও পড়ুন:
মুখ্য সচিব এবং বিশেষ সচিবের স্বাক্ষর সম্বলিত এই নির্দেশিকাটি কার্যকর করার জন্য এবং একই সাথে মুখ্য সচিব ও পি অ্যান্ড এ আর দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের সিনিয়র পার্সোনেল সেক্রেটারিকে অবগতির জন্য পাঠানো হয়েছে।