পুবের কলম ওয়েব ডেস্কঃ শনিবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা পদে নির্বাচনী পর্যবেক্ষক তথা আমলা সুব্রত গুপ্তকে নিয়োগ করা হয়েছে। এছাড়াও ব্যক্তিগত সচিব হিসবে নিয়োগ করা হয়েছে আইএএস আধিকারিক শান্তনু বালাকে। আর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতরে ২ আধিকারিককে যুগ্ম সচিব পদে নিয়োগ করা হল। রবিবার মুখ্যমন্ত্রী তাঁর ব্যক্তিগত সচিবালয় বা ‘সিএমও’ -তে দুই তরুণ আইএএস আধিকারিককে নিয়ে এলেন। রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর থেকে জারি করা একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই আইএএস আধিকারিককে মুখ্যমন্ত্রী দফতরের যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন:
রবিবার প্রকাশিত দু’টি পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী, সাত জন অভিজ্ঞ ডব্লিউবিসিএস আধিকারিককে মুখ্যমন্ত্রী দফতরের সিনিয়রের ডেপুটি সেক্রেটারি পদে আনা হয়েছে। যাঁদের মধ্যে অনেকেই নন্দীগ্রামের ইআরও এবং আরও ছিলেন। প্রশাসনিক মহলের মতে, নতুন মুখ্যমন্ত্রী শুরু থেকেই তাঁর দফতরকে তরুণ ও দক্ষ আধিকারিকদের দিয়ে সাজাতে চাইছেন।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তি অনুযায়ী পি প্রমথ (আইএএস, ২০১৯ ব্যাচ) মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল দফতরের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে এখন সরাসরি মুখ্যমন্ত্রী দফতরের যুগ্ম সচিব পদে আনা হল।
পাশাপাশি নবনীত মিত্তল (আইএএস, ২০২০ ব্যাচ) ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসক পদে। তাঁকেও নবান্নে মুখ্যমন্ত্রী দফতরের যুগ্ম সচিব পদের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে।আরও পড়ুন:
রবিবার এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক রদবদল স্পষ্ট করে দিচ্ছে যে, সরকার পরিচালনার ‘কোর টিম’ তৈরিতে বিন্দুমাত্র সময় নষ্ট করতে রাজি নন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে জেলা প্রশাসন এবং নির্দিষ্ট গুরুত্বপূর্ণ দফতর থেকে এই আধিকারিকদের বেছে নেওয়া অত্যন্ত সুপরিকল্পিত পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন:
নিযুক্ত আধিকারিকদের তালিকাঃ
আরও পড়ুন:
১) সম্রাট চক্রবর্তী (আবাসন দফতর থেকে)।
আরও পড়ুন:
২) অমর্ত্য চক্রবর্তী (মৎস্য দফতর থেকে)।
আরও পড়ুন:
৩) অয়ন দত্তগুপ্ত (ডায়মন্ড হারবারের মহকুমা শাসক পদ থেকে)।
আরও পড়ুন:
৪) রাজর্ষি নাথ (পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদ থেকে)।
আরও পড়ুন:
৫) সুরজিৎ রায় (ভূমি ও ভূমি সংস্কার দফতরের অতিরিক্ত ডিরেক্টর পদ থেকে)।
আরও পড়ুন:
৬) প্রমিত দাস (হাওড়া জেলার এসএইচজি ও এসইও পদ থেকে)।
আরও পড়ুন:
৭) দীপ ভাদুড়ী (পূর্ব মেদিনীপুর জেলার এসএইচজি ও এসইও পদ থেকে)।