পুবের কলম ওয়েব ডেস্কঃ আজ সোমবার প্রথমবার নবান্নে মন্ত্রিসভা ও প্রশাসনিক বৈঠক করেছীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পরেই বিরাট পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। অবসরে যাওয়া বা কাজের মেয়াদ শেষ হয়ে যাওয়া আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন শুভেন্দু। আর তারপরেই বিজ্ঞপ্তি জারি করে সেই সিদ্ধান্ত কার্যকর করা হল।
আরও পড়ুন:
এদিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে অবসরের পরেও যে সমস্ত আধিকারিকদের রাজ্য সরকারের বিভিন্ন পদে নিযুক্ত করা হয়েছিল তাঁদের পুরোপুরিভাবে ছুটি পাঠিয়ে দেওয়া হল।
বিজ্ঞপ্তিতে অনুযায়ী, বিভিন্ন বোর্ড, সংস্থা, অ-সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং সরকারি উদ্যোগে নিযুক্ত মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপার্সন যাদের কাজের মেয়াদ শেষ হয়েছে তারা আর কাজ করতে পারবেন না। অবিলম্বে তাঁদের কাজের মেয়াদ অবিলম্বে শেষ করার প্রক্রিয়া শুরু করতে হবে। শুধু তাই নয়, ৬০ বছর পেরিয়ে যাওয়ার পরেও যারা পুনরায় নিয়োগ পেয়েছে অর্থাৎ অবসরের পর পুনরায় নিয়োগ করা হয়েছে বা কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তাদের পরিষেবাও দ্রুত বাতিল করার নির্দেশ জারি করা হয়েছে।আরও পড়ুন:
জানা গিয়েছে, ক্যাবিনেট বৈঠকের পাশাপাশি রাজ্যে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়েও শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে ছিলেন, মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ প্রমুখ।
এছাড়াও ছিলেন সব দফতরের সচিব, প্রিন্সিপ্যাল সেক্রেটারি প্রমুখ। সেই বৈঠকেই এবিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন, কোনও অনুপ্রেরণা নয়, নিজেদের মতামত সরাসরি বলতে হবে। এ বার সরকার হবে ফর দ্য পিপল। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই এনিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।