পুবের কলম ওয়েবডেস্কঃ সরকারি ও সরকারি পোষিত সংস্থার কর্মীদের জন্য দুদিনের ছুটি ঘোষণা করল নবান্ন। বিধানসভা নির্বাচনের জন্য এই ছুটি ঘোষণা। সোমবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটের দিনে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় সরকারি দফতর থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা ও শিল্প ইউনিটে কর্মীরা ছুটি পাবেন।
এই সংক্রান্ত আইনের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিপ্রেজ়েন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট ১৯৫১-এর আওতায় এই নির্দেশ কার্যকর করা হবে।আরও পড়ুন:
একইসঙ্গে, বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, যারা অন্য জায়গার কর্মী তাদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। তাছাড়া, ভোটের ডিউটিতে যাওয়া কর্মীরা পরের দিন প্রয়োজনে স্পেশ্যাল ছুটি পাবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। উল্লেখ্য, রাজ্যে দুটি দফায় ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আগামি ২৩ ও ২৯ এপ্রিল ভোট হবে রাজ্যে। সেই কারণে এই দুদিন কর্মীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে, ভোটের দুদিন অর্থাৎ ২৩ ও ২৯ থাকছে ড্রাই ডে। অর্থাৎ এই দুদিন মদ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।