পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের আমলে সে অর্থে কোনও বিনিয়োগ বা কর্মসংস্থান হয়নি বলে বারবার সরব হয়েছিল বিরোধীরা। তাদের অভিযোগ ছিল, রাজ্যে বেকারত্বের হার ক্রমশ বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে বাংলায় পালাবদলের পর ক্ষমতায় আসা বিজেপি সরকার রাজ্যের সার্বিক চিত্র বদলাতে প্রথম থেকেই তৎপর। সরকার ঠিক কী কী কাজ করছে, তা স্পষ্টভাবে জানার অধিকার সাধারণ মানুষের রয়েছে।
সেই অধিকার সুনিশ্চিত করতেই এবার নিজেদের যাবতীয় কাজের খতিয়ান তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিল রাজ্যের বিজেপি সরকার।আরও পড়ুন:
বৃহস্পতিবার নবান্নে আয়োজিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ সদস্যের এই শ্বেতপত্র কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
বিধানসভার বাজেট অধিবেশনে জবাবি ভাষণ দেওয়ার সময়ই অর্থমন্ত্রী এই শ্বেতপত্র প্রকাশের কথা জানিয়েছিলেন।