পুবের কলম ওয়েব ডেস্কঃ ২০২৬ সালের শুরুতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বকরি ঈদে দুদিনের ছুটি ঘোষণা করেছিল। রাজ্যে পালাবদল হতেই এবার সেই ছুটিতে কাটছাঁট করল বিজেপি সরকার। আজ শনিবার নতুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, কুরবানির ঈদে একদিনই ছুটি থাকবে। আগামী ২৮ মে বকরি ঈদ উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। 

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী একের পর এক পদক্ষেপ নিয়েছেন।

দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকারি সফতরগুলিতে করমসংস্কৃতি ফেরাতেও কড়া বার্তা দিয়েছেন। ফাঁকিবাজি বা ছুটির সংস্কৃতি বাদ দিয়ে মানুষকে পরিষেবা দ্রুত পরিষেবা দিতে হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে নতুন রাজ্য সরকার। শুধু তাই নয়, নতুন সরকার কর্মীদের দফতরে হাজিরা দেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছে। আর এবার ঈদের ছুটিতে কাটছাঁট করল রাজ্য সরকার। 

সাধারণত বছরের শুরুতেই সরকার ছুটির তালিকা ঘোষণা করে থাকে।

এবছরের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকার সময় সেই ছুতির তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় বকরি ঈদের জন্য দুটি ছুটি ঘোষণা করা হয়েছিল। আগামী ২৬ ও ২৭ মে এই দুদিন ছুটি দেওয়া হয়েছিল। শনিবার রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র এই বিজ্ঞপ্তি জারি করেছেন। কেন্দ্রের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে এই ছুটি দেওয়া হল। এখন সরকারি কর্মীদের অনেকেরই প্রশ্ন তাহলে কি দুর্গাপুজোর দীর্ঘ ছুটির তালিকাতেও কি কাটছাঁট করা হবে।