লোকসভা থেকে সাসপেন্ড হওয়ার পর ঘোষণামতো বৃহস্পতিবারও সংসদ চত্বরে বিক্ষোভে সামিল হলেন তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে এদিনের প্রতিবাদে ছিল ভিন্ন মাত্রা। হাতে ছিল একটি বড় ব্যানার, যেখানে এনসিপিআই-এর ২০ জন বিদ্রোহী সাংসদের ছবি তুলে ধরে তাঁদের ‘গদ্দার’ বলে কটাক্ষ করেন তিনি।
আরও পড়ুন:
সংসদের মকর দ্বারের সামনে ব্যানার হাতে দাঁড়িয়ে কল্যাণের স্লোগান ছিল, “মোদি কে সাথ ২০ গদ্দার।
” কখনও সংসদের প্রবেশপথে, কখনও সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে একাই প্রতিবাদ চালিয়ে যান তিনি।এই সময় সংসদ ভবন থেকে বেরিয়ে আসছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তাঁকে দেখে কল্যাণ বলেন, “প্রিয়াঙ্কা জি, সদন মে মোদি কে সাথ ২০ গদ্দার হ্যায়।” জবাবে হাসিমুখেই প্রিয়াঙ্কা বলেন, “দাদা, এঁরা একসময় কংগ্রেসে ছিলেন, পরে আপনাদের দলে গিয়েছিলেন। এবার আপনাদেরও ছেড়ে দিলেন।”
আরও পড়ুন:
এরপর দু’জনের মধ্যে সংক্ষিপ্ত বাক্যবিনিময় হয়। কংগ্রেস প্রসঙ্গ টেনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরাও তো কংগ্রেসে ছিলাম। প্রণবদারা সিপিএমের বি-টিমের মতো কাজ না করলে দিদিকে দল ছাড়তে হতো না।
” উত্তরে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “কিন্তু রাজীবজির সঙ্গে দিদির সম্পর্ক ভালো ছিল।” এর জবাবে কল্যাণের মন্তব্য, “সেই সম্পর্ক আপনারাই রাখতে পারেননি।”আরও পড়ুন:
এসময় কংগ্রেসপন্থী নির্দল সাংসদ পাপ্পু যাদবও কথোপকথনে যোগ দিতে চাইলে তাঁকেও থামিয়ে দেন কল্যাণ। যদিও সংক্ষিপ্ত বাদানুবাদের পর পরিস্থিতি আর উত্তপ্ত হয়নি।
উল্লেখ্য, সংসদে অসংসদীয় ভাষা ব্যবহার, সহকর্মী সাংসদদের অপমান এবং নারীবিদ্বেষী মন্তব্যের অভিযোগে স্পিকার ওম বিড়লা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভা থেকে সাসপেন্ড করেছেন। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই তিনি প্রতিদিন সংসদ চত্বরে বিক্ষোভ দেখানোর কর্মসূচি পালন করছেন।