পুবের কলম, ওয়েবডেস্ক: মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড় জেলায় একটি অবৈধ 'র্যাট-হোল' (Rat-hole) কয়লা খনিতে ভয়াবহ ডিনামাইট বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৮ জন শ্রমিক। গত বৃহস্পতিবার পাথর ভেঙে কয়লা উত্তোলনের জন্য ব্যবহৃত ডিনামাইটের বিস্ফোরণে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। এই বিপর্যয়ের পরেই পুলিশ পদক্ষেপ নিয়ে খনির দুই স্থানীয় মালিককে গ্রেফতার করেছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে অবিরাম উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতির তদারকি করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী লখমেন রিম্বুই এবং ওয়াইল্যাডমিকি শ্যলা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী সাংমা এক বিবৃতিতে জানিয়েছেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। দায়ীদের জবাবদিহি করতে সরকার বদ্ধপরিকর।