পুবের কলম, ওয়েবডেস্ক: টাইফুন কালমায়েগির আঘাতে ফিলিপিন্সে মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আরও ২৬ জন। গত সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলে আঘাত হানে টাইফুন কালমায়েগি। এরপর স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে টাইফুনটি সেবু ও নেগরোস দ্বীপ অতিক্রম করে। সেবু প্রদেশে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়টি।
এ সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। কোথাও কোথাও তা ১৮৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। প্রচণ্ড বেগের বাতাস ও প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে পুরো সেবু দ্বীপ। এই দুর্যোগে গত মঙ্গলবার মাত্র দুইজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এরপর দ্রুতই বেড়েছে মৃতের সংখ্যা। সেবু প্রাদেশিক সরকারের মুখপাত্র রন রামোস জানিয়েছেন, সেবু সিটির মেট্রোপলিটন এলাকার অংশ লিলোয়ান শহর থেকে এখন পর্যন্ত ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে প্রদেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উপপ্রধান রাফায়েলিতো আলেহান্দ্রো জানান, অন্যান্য প্রদেশে আরও কমপক্ষে ১৭ জন মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা ৯৩ জনে দাঁড়িয়েছে। আরও ২৬ জন নিখোঁজ রয়েছে। তবে বিবিসি ও সিএনএনের সবশেষ তথ্য মতে, মৃতের সংখ্যা ৮৫ জনে দাঁড়িয়েছে।টাইফুন কালমায়েগি ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ছাড়াল ৯৩, লণ্ডভণ্ড সেবু প্রদেশ
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৫, ১৬:৫৯
আরও খবর
সিকিম টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২০: ছড়িয়ে পড়েছে বিষাক্ত মিথেন গ্যাস, ২৪ ঘণ্টা ধরে বন্দি ৫ শ্রমিক
জবলপুরে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৯, তদন্তের নির্দেশ পর্যটন মন্ত্রীর
মেঘালয়ে খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮: গ্রেফতার ২ মালিক, জারি উদ্ধারকাজ
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র