হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মাঝেই বিস্ফোরক দাবি করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, ইরানের সেনা ওই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে মাইন পেতে রেখেছে। মঙ্গলবার তিনি সতর্ক করে বলেন, ইরান যদি দ্রুত সেই মাইন সরিয়ে না নেয়, তবে এমন পদক্ষেপ নেওয়া হবে যা তারা আগে কখনও দেখেনি।
যদিও ট্রাম্প স্বীকার করেছেন, ইরান সত্যিই মাইন বসিয়েছে কি না তা এখনও নিশ্চিত নয়।

তবে এমন খবর যুক্তরাষ্ট্রের কাছে এসেছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে এখনো কোনও প্রতিক্রিয়া জানায়নি ইসলামিক বিপ্লবী গার্ড অব ইরান। 
এর আগে ইরানের এক সামরিক কর্মকর্তা হুমকি দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে। এরপর থেকেই বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ১১০ ডলারে পৌঁছেছে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। পরিস্থিতি আরও খারাপ হলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দখলের মতো কঠোর পদক্ষেপও নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন