পুবের কলম, কলকাতা: সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগেই বাংলার নয়া রাজ্যপাল হিসাবে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি। বৃহস্পতিবার লোকভবনে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিধানসভার অধ্যক্ষ, রাজ্য পুলিশের ডিজি-সহ অন্যরা।
উপস্থিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।গত কয়েকদিন আগেই বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন সিভি আনন্দ বোস। এরপরেই স্থায়ী রাজ্যপাল হিসাব আর এন রবিকে দায়িত্ব দেওয়া হয়। তামিলনাড়ুর রাজ্যপাল হিসাবে এতদিন ছিলেন তিনি। এবার বাংলার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন ১৯৭৬-এর ব্যাচের কেরল ক্যাডারের IPS অফিসার ও প্রাক্তন সিবিআই কর্তা।