পুবের কলম, ওয়েবডেস্ক: : ভেঙে পড়ল মেঘালয়ের পিএ সাংমা ফুটবল স্টেডিয়ামের একাংশ। গত ডিসেম্বরে উদ্বোধন হয়েছিল স্টেডিয়ামটির। উদ্বোধনের প্রায় সাতমাসের মাথায় ভেঙে পড়ল এটি। মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তুরা এবং পশ্চিম গারো পাহাড় অঞ্চলে ভারী বৃষ্টিপাতই এই ক্ষতির কারণ।
গত বছরের ডিসেম্বরে মেঘালয়ের তুরায় পিএ সাংমা ফুটবল স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছিল।আরও পড়ুন:
১২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ফুটবল স্টেডিয়ামটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। আইকনিক স্টেডিয়ামটি পিএন সাংমা স্পোর্টস কমপ্লেক্সের অন্তর্ভুক্ত। বৃহস্পতিবার এই ঘটনায় কোনও হতা-হতের খবর নেই।
স্টেডিয়ামের লাগোয়া একটি দেওয়াল ধসে পড়ে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ডেপুটি কমিশনার( পশ্চিম গারো হিলস) বিষয়টির একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন।আরও পড়ুন:
উল্লেখ্য, নির্মাণাধীন মেঘালয় বিধানসভা ভবনের একটি অংশ গত বছরের মে মাসে ধসে পড়ে। বিধানসভা নির্বাচনের আগে ১৭৭.৭ কোটি টাকা ভবনের ৭০টন গম্বুজটি ভেঙে পড়ার কারণে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়।