পুবের কলম ওয়েবডেস্ক: বৈশ্বিক পরিস্থিতির বদলের ইঙ্গিত মিলতেই বড়সড় প্রভাব পড়ল মূল্যবান ধাতুর বাজারে। বৃহস্পতিবার দেশে সোনা ও রুপোর দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে, যা একদিকে যেমন সাধারণ ক্রেতাদের স্বস্তি দিয়েছে, অন্যদিকে সাম্প্রতিক বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগও বাড়িয়েছে।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, এদিন রুপোর দাম কেজি প্রতি প্রায় ১০ হাজার টাকার বেশি কমেছে। অন্যদিকে সোনার দামও প্রতি ১০ গ্রামে ২,২২৮ টাকার বেশি হ্রাস পেয়েছে। কলকাতার বাজারে সোনার দাম নেমে এসেছে ১,৫১,৪৮০ টাকায়, এবং রুপোর দাম কমে দাঁড়িয়েছে ২,৩৩,২৭৬ টাকা প্রতি কিলোগ্রাম।
আরও পড়ুন:
আন্তর্জাতিক বাজারেও একই প্রবণতা দেখা গেছে। সোনার দাম প্রায় ২.১৫ শতাংশ এবং রুপোর দাম ৫.২০ শতাংশ কমেছে। বিশেষজ্ঞদের মতে, এই পতনের প্রভাবই দেশের বাজারে প্রতিফলিত হয়েছে। এই হঠাৎ দামের পতনের পেছনে রয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইরানে সামরিক লক্ষ্য পূরণ হতে পারে।
তাঁর এই মন্তব্যের পর যুদ্ধ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা কিছুটা কমেছে বলে মনে করছে বাজার।আরও পড়ুন:
ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা সোনা ও রুপোর চাহিদা কমে গেছে, এবং একই সঙ্গে ডলারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। অন্যদিকে, অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৫.২৪ শতাংশ, যা ব্যারেল প্রতি ১০৬.৪৭ ডলারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও, যাঁরা সম্প্রতি বেশি দামে সোনা কিনেছেন তাঁদের জন্য এই পতন উদ্বেগের কারণ। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, বাজারের এই ওঠানামার মধ্যে বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা উচিত।