পুবের কলম ওয়েবডেস্কঃ ইন্ডিয়া জোটে আসনরফা নিয়ে দীর্ঘ টালবাহানার অবসান হল। অবশেষে তামিলনাড়ুতে জোট বেঁধে লড়তে চলেছে ডিএমকে এবং কংগ্রেস। আর জোটে দুই দলের মধ্যে যে আসনরফা চূড়ান্ত হয়েছে তাতে এনডিএ জোটের অংশিদার বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে কংগ্রেস। শনিবার ডিএমকের তরফে আসনরফা ঘোষণা করা হয়েছে।

 

এদিন ডিএমকের তরফে জানানো হয়েছে, ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় ১৬৪ টি আসনে লড়বে ডিএমকে। শরিকদের জন্য ছাড়া হয়েছে ৭০ টি আসন। এরমধ্যে কংগ্রেসের জন্য ছাড়া হয়েছে ২৮ টি আসন। ভিসিকে লড়বে ৮ আসনে, সিপিআই ও সিপিএম পাঁচটি করে আসনে লড়বে এবং এমডিএমকে ৩টি আসনে লড়বে।

অন্যদিকে, বিজেপি্র নেতাদের মুখে বারবার দক্ষিণ ভারত জয়ের কথা শোনা গেলেও এনডিএ জোটে বিশেষ গুরুত্ব পায়নি পদ্ম শিবির। কারণ এনডিএতে এআইএডিএমকে ১৭০-১৮০ আসনে লড়বে। বিজেপির জন্য ছাড়া হয়েছে ২৭টি আসন, পিএমকে-কে ১৭টি আসন এবং এএমএমকে-কে ৯টি আসনে লড়বে। যদিও প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি নিজেদের তুলে ধরার চেষ্টা করলেও অংশীদারিত্বের নিরিখে কিন্তু তারা কংগ্রেসের থেকেও 

প্রসঙ্গত, এতদিন দেশের বিভিন্নপ্রান্তে ইন্ডিয়া জোটের অন্দরে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। তবে তামিলনাড়ুতে কংগ্রেস-ডিএমকে জোটে সেভাবে চিড় ধরতে দেখা যায়নি। এবার আসনরফা চূড়ান্ত হওয়ার পর তামিলনাড়ু বিধানসভায় লড়তে চলেছে ইন্ডিয়া জোট।