পুবের কলম ওয়েব ডেস্ক: আলজেরিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। তিউনিসিয়ার সীমান্তের কাছে আলজেরিয়ার এল টার্ফ, সেফিত এলাকাসহ আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়েছে এ দাবানল। এতে এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেল্ডজুড জানান, দাবানল ছড়িয়ে পড়া ঠেকাতে অগ্নিনির্বাপক দল কাজ করে যাচ্ছে। হেলিকপ্টারে করে অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
দাবানলের কারণে বিভিন্ন প্রদেশ থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এল টার্ফ এলাকার অবস্থা সবচেয়ে নাজুক। সেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সেফিত এলাকায় ৫৮ বছর বয়সী এক মা ও তাঁর ৩৬ বছর বয়সী মেয়ে আগুনে পুড়ে মারা গেছেন। বেশকিছু গ্রামে আগুন ছড়িয়ে পড়েছে। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার জঙ্গলে প্রতিবছর আগুন লাগে। দেশটিতে দাবানলের কারণে গত বছর ৯০ জন লোক মারা যান, ১ লক্ষ হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে যায়। সম্প্রতি ইউরোপের পর আগুন ছড়িয়ে পড়েছে আফ্রিকাতেও। এখন দাউ দাউ করে জ্বলছে উত্তর আফ্রিকার আলজেরিয়া। জঙ্গলে ঘেরা পার্বত্য আলজেরিয়ায় পানির সমস্যা রয়েছে। তাপমাত্রা বাড়ছে নিয়মিত। এরই মধ্যে দাবানল ছড়িয়ে পড়ায় চিন্তায় সরকার।আলজেরিয়ায় দাবানলে মৃত ২৬
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ আগস্ট ২০২২, ১৫:৫৬
আরও খবর
নরেন্দ্রপুরের কালি তৈরির কারখানায় ভয়াবহ আগুন, দমকলের ৬ টি ইঞ্জিনের চেষ্টায় এল নিয়ন্ত্রণে
তপসিয়ায় বহুতলে বিধ্বংসী আগুন, মৃত্যু ২ জনের, দগ্ধ আরও ৩
হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু হল জওয়ানের
অভিষেকের বক্তব্য শেষ হতেই মঞ্চে আগুন, ব্যাপক চাঞ্চল্য লাভপুরে
বেকবাগানে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
বেকবাগানে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র