১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৩ কোটি টন বরফ গলেছে ১০ বছরে!

বিশেষ প্রতিবেদন: জলবায়ু পরিবর্তনের কারণে গত ১০ বছরে ২ লক্ষ ৭২ হাজার কোটি টন বরফ গলেছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিশ্বের হিমবাহ সম্পর্কে এই তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। ইউরোপের ক্রাইও-স্যাট মহাকাশযান দিয়ে ট্র্যাক করা হয়েছে পৃথিবীর ২ লক্ষেরও বেশি হিমবাহ। এতে ধরা পড়ে দ্রুতগতিতে গলতে থাকা হিমবাহের তথ্য। বৈশ্বিক উষ্ণতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় এখনই সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন বিজ্ঞানীরা। পরিবেশ-বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ জলাধার হিসেবে ব্যবহার করা হয় হিমবাহগুলো। এ ছাড়া ২০ শতাংশেরও বেশি মানুষ গ্রীষ্মে হিমবাহ গলা পানির ওপর নির্ভরশীল যা ব্যবহার করা হয় খাওয়া, কৃষিকাজ ও জলবিদ্যুৎ কেন্দ্রে। এদিকে ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের বিজ্ঞানীরা বলছেন, গ্রিন হাউজ গ্যাস নির্গমন বাড়তে থাকায় আফ্রিকা অঞ্চলে ৩ বছরে খরার আশঙ্কা ১০০ গুণ বেড়েছে। এতে অন্তত সাড়ে ৪৩ লক্ষ বাসিন্দার মানবিক সহায়তার প্রয়োজন হতে পারে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩ কোটি টন বরফ গলেছে ১০ বছরে!

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার