পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার কাজ প্রায় শেষের পথে। আর সেই খসড়া ভোটার তালিকায় বড় চমক—মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেই বাদ পড়েছে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম। বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি কালীঘাটের বাড়িতে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুন:
আরও পড়ুন:
দলীয় সূত্রে জানা গিয়েছে, কোন কোন ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে, তার বিস্তারিত পর্যালোচনার নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী। পাশাপাশি, ভবানীপুরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতিও খতিয়ে দেখতে পারেন তিনি।
বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ অসীম বসু ও সন্দীপরঞ্জন বক্সি, এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।আরও পড়ুন:
SIR প্রক্রিয়া ঘিরে আগেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে তৃণমূল। দলের দাবি, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ ও ‘আনম্যাপড’–এর মতো কারণ দেখিয়ে অবৈজ্ঞানিকভাবে বহু প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই ইস্যুতেই আগামী ১ ফেব্রুয়ারি দিল্লি যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবেন।