পুবের কলম,ওয়েবডেস্ক: পবিত্র হজ পালনের প্রবল ইচ্ছা নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন পাকিস্তানি যুবক সাকিব রহমান। তাঁর একমাত্র সঙ্গী ছিল বাইসাইকেল। শেষ পর্যন্ত ৮৫ দিন সাইকেল চালিয়ে, তিন দেশ অতিক্রম করে, সউদি আরবের পবিত্র শহর মদিনায় পৌঁছান তিনি। সাকিব রহমান গত ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করেছিলেন। অবশেষে চলতি মে মাসে ৮৫ দিন পর তিনি পবিত্র মদিনায় পা রাখেন।
হাজারো মুসলিমের মতো মক্কা-মদিনায় যাওয়ার স্বপ্ন দেখতেন সাকিব রহমান। তবে প্রথম থেকেই তাঁর ইচ্ছা ছিল সাইকেলে করে এই সফরে যাওয়ার। অতঃপর তিনি সকল প্রস্তুতি নিয়ে শুরু করেন তাঁর স্বপ্নের যাত্রা। মদিনায় পৌঁছানোর পর সাকিব বলেন, ‘আমি আমার নবী সা.র শহর মদিনা দেখার পর নিজেকে খুব ভাগ্যবান মনে করছি এবং আনন্দিত বোধ করছি। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে, আমি শেষ পর্যন্ত এটি করেছি। আমি মাত্র ৮৫ দিনে ৪ হাজার কিলোমিটার দুরত্ব অতিক্রম করেছি। ঠিক যেন স্বপ্ন সত্যি হওয়ার অনুভূতি।’ যাত্রাকালে সউদি ও পাকিস্তানিদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন সাকিব রহমান। সউদি আরবের নাগরিকদের তাঁদের উদারতার জন্য ধন্যবাদ জানান সাকিব। বলেন, ‘আমি যখনই সাইকেল নিয়ে বের হই তখনই অনেক ভালোবাসা পাই, যা এক কথায় অসাধারণ।’৮৫ দিন সাইকেল চালিয়ে মদিনায় পাকিস্তানি যুবক!
ইমামা খাতুন
প্রকাশিত:
১৯ মে ২০২৩, ০৪:৩০
আরও খবর
লোকাল ট্রেনের দরজা বন্ধ রাখা নিয়ে তর্কাতর্কি, ছুরিকাঘাত করে খুন যুবককে
১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৬-এর হজ যাত্রা: গুরুত্বপূর্ণ বৈঠক করল হজ কমিটি
পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ইঁদুর মারার তারে জড়িয়ে মৃত্যু যুবকের
পাকিস্তানিদের প্রতি কলম্বিয়ার সমবেদনা! ক্ষোভ উগরে দিলেন শশী থারুর
'পাক' শব্দে আপত্তি! রাজস্থানী ব্যবসায়ীরা মিষ্টি থেকে সরাল 'পাক' শব্দটি
'পাক' শব্দে আপত্তি! রাজস্থানী ব্যবসায়ীরা মিষ্টি থেকে সরাল 'পাক' শব্দটি
নাবালিকার সঙ্গে প্রেম, মুসলিম যুবককে পিটিয়ে খুন প্রেমিকার বাবার
নাবালিকার সঙ্গে প্রেম, মুসলিম যুবককে পিটিয়ে খুন প্রেমিকার বাবার
মহারাষ্ট্রের নান্দেদে আম্বেদকরের জন্মদিন পালন করায় খুন দলিত যুবকের
মহারাষ্ট্রের নান্দেদে আম্বেদকরের জন্মদিন পালন করায় খুন দলিত যুবকের
দামি পোশাক, সান গ্লাস পরার অপরাধে দলিত যুবককে বেধড়ক মার, ধৃত ৭
দামি পোশাক, সান গ্লাস পরার অপরাধে দলিত যুবককে বেধড়ক মার, ধৃত ৭
মৃত বন্ধুর চিতায় ঝাঁপ, উত্তরপ্রদেশে প্রাণ হারালেন যুবক
মৃত বন্ধুর চিতায় ঝাঁপ, উত্তরপ্রদেশে প্রাণ হারালেন যুবক
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র