১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৮৯ বছরে মাস্টার্স ডিগ্রি অর্জন বৃদ্ধার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ১৬ বছর বয়সে স্কুলজীবন শেষ করেছিলেন। কিন্তু উচ্চশিক্ষার ডিগ্রি ছিল অধরা। সেই ডিগ্রি অর্জিত হল ৮৯ বছর বয়সে। সম্প্রতি আমেরিকার ফ্লোরিডার জন ডোনোভান নামে এক বৃদ্ধা ঘটিয়েছেন এ ঘটনা। নিজের বাড়িতে গাউন ও হ্যাট পরে এই অর্জনকে উদযাপন করেছেন তিনি। ক্রিয়েটিভ রাইটিং নিয়ে সাউদার্ন নিউ হ্যাম্পশায়ার ইউনিভার্সিটির অনলাইন কোর্সে ডোনোভান স্নাতকোত্তর করেছেন।

আরও পড়ুন: হায়দরাবাদ হিংসা: মন্দির ও মাজার ভাঙচুরের ঘটনায় গ্রেফতার মহিলাসহ ১১

ডোনোভান ১৬ বছর বয়সে তার হাই স্কুল শেষ করেছিলেন। তবে অর্থের অভাবে কলেজে যাওয়া হয়নি তার। পরে তিনি স্থানীয় একটি স্কুলে কিছু বিষয় নিয়ে পড়াশোনা চালিয়ে গেছেন। কিন্তু বিয়ের পর তা থেমে যায়। এরপর কেটে গেছে লম্বা সময়। সন্তানরা বড় হয়ে যাওয়ার পর দীর্ঘ চেষ্টায় ৪ বছরের স্নাতক ডিগ্রি অর্জন করেন ৮৪ বছর বয়সে। এতেও থামননি তিনি। অবশেষে ডোনোভান বেছে নেন ক্রিয়েটিভ রাইটিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পথ। সেজন্য তিনি সাউদার্ন নিউ হ্যাম্পশায়ার ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখানেই তিনি শেষ করেন নিজের পড়া।

আরও পড়ুন: রাজস্থানে ফের গণধর্ষণের শিকার মহিলা, গ্রেফতার তথ্যপ্রযুক্তি সংস্থার ৩ কর্মী

আরও পড়ুন: অশান্ত মণিপুরে স্কুলের সামনেই মহিলাকে খুন, ইন্টারনেট নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বিএনপির জয়ে ‘শুভনন্দন’ জানালেন মুখ্যমন্ত্রী, তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন মমতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৮৯ বছরে মাস্টার্স ডিগ্রি অর্জন বৃদ্ধার

আপডেট : ৮ জানুয়ারী ২০২৩, রবিবার