ইনামুল হক, বসিরহাট: দুয়ারে সরকার প্রকল্পের পর এবার পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের কাজ শুরু করেছে রাজ্য সরকার। রবিবার ছুটির দিনে সাত সকালে বিডিওসহ প্রশাসনিক কর্তারা সুন্দরবনে পাড়ায় প্রকল্পের কর্মসূচিতে হাজির হলেন। উত্তর ২৪ পরগনার বসিরহাটের মিনাখাঁ ব্লকের চৈতল গ্রাম পঞ্চায়েতের নেরুলি, নিমিচি, চৈতল সহ বেশ কয়েকটি গ্রামে সরজমিনে খতিয়ে দেখলেন বিডিও সেলিম হাবিব, জয়েন্ট বিডিও প্রিয়াংকা মন্ডল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমিরুল ইসলাম সহ প্রশাসনিক আধিকারিকরা। এদিন প্রত্যন্ত গ্রামের দুয়ারে রীতিমতো মাদুর, বেঞ্চ পেতে একদিকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ৩৭টি প্রকল্পের কি কি সুবিধা পেয়েছে কোনটা অসুবিধা আছে এমনকি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে কিনা সবটা সরজমিনের খতিয়ে দেখলেন তারা। পাশাপাশি বাসিন্দাদের অভাব অভিযোগের কথা খাতায়-কলমে লিপিবদ্ধ করলেন। এদিন পাঁচটা গ্রামের কয়েক হাজার গ্রামবাসীর সঙ্গে পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের কর্মসূচি নিয়ে মতবিনিময় করলেন। বিডিও সেলিম হাবিব, উপপ্রধান আমিরুল ইসলামের এই উদ্যোগের ভুয়ষি প্রশংসা করেন প্রান্তিক মানুষেরা। হাতে হাতে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ব্যবস্হা করে দেওয়ায় রীতিমতো খুশি তারা।
১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সুন্দরবনে বিদ্যাধরী তীরে পাড়ায় সমাধান: সরজমিনে বিডিওসহ প্রশাসনিক কর্তারা
-
কিবরিয়া আনসারি - আপডেট : ২১ জানুয়ারী ২০২৪, রবিবার
- 643
সর্বধিক পাঠিত





































