০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের সমালোচনা করার অধিকার আছে নাগরিকের, পুলিশকে শিক্ষিত হওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের

পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্রের মোদি সরকার। জন্মসূত্রে কাশ্মীরি এক অধ্যাপক ‘সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার সিদ্ধান্ত অভিশপ্ত’ বলে হোয়াটসঅ্যাপ স্টেটাস দিয়েছিলেন। সঙ্গে তিনি লিখেছিলেন, ৫ আগস্ট দিনটা ভারতের ইতিহাসে কালো দিন। মহারাষ্ট্রের কোলাপুর কলেজের অধ্যাপক জাভেদ আহমেদ হামজা, তিনি ১৪ আগস্ট পাকিস্তানের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান বলে অভিযোগ। এই ঘটনায় ওই অধ্যাপকের বিরুদ্ধে মামলা দায়ের করে মহারাষ্ট্র পুলিশ। পরে মামলাটি সুপ্রিমো কোর্টে পৌঁছায়। সেই মামলায় মহারাষ্ট্র পুলিশকে ভৎসনা করল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিমো কোর্ট পুলিশ প্রশাসনকে আরও শিক্ষিত হওয়ার পরামর্শ দিয়েছে। ভর্ৎসনা করে শীর্ষ আদালত বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা থাকা উচিত পুলিশের।

আরও পড়ুন: তামিলনাড়ু এসআইআর: ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

অন্যদিকে, ওই মামলাতেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিল,”রাষ্ট্রের সমালোচনা মানেই সেটা অপরাধ নয়। তেমন হলে এতদিন গণতন্ত্রের অস্তিত্ব টিকে থাকত না। ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৯১(১)(এ) প্রত্যেক নাগরিককে মতপ্রকাশের অধিকার দেয়। সেই অনুচ্ছেদই প্রত্যেক নাগরিককে ৩৭০ ধারা বাতিলের বা সরকারের অন্য কোনও সিদ্ধান্তের সমালোচনার অধিকার দেয়। সরকারি সিদ্ধান্ত তিনি খুশি নাকি অখুশি, সেটা বলার অধিকার সব নাগরিকেরই আছে।” পাশাপাশি, শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, ৫ আগস্টকে কালো দিন বলাটা সরকারি সিদ্ধান্ত ক্ষোভ এবং দুঃখপ্রকাশ করা। এতে কোনও অপরাধ নেই। ১৪ আগস্ট পাকিস্তানের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো সৌজন্য। এর প্রেক্ষিতে কাউকে শাস্তি দেওয়া যায় না।

আরও পড়ুন: UGC-র বিতর্কিত নির্দেশিকায় স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টের আক্ষেপ, ‘৭৫ বছরেও কি জাতিমুক্ত সমাজ গড়তে পারলাম না!’

আরও পড়ুন: বিচারবিভাগে সরকারের হস্তক্ষেপের নিয়ে সরব সুপ্রিম বিচারপতি উজ্জল ভূঁইয়া
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে পিছোল I-PAC শুনানি, পরবর্তী দিনক্ষণ ১০ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সরকারের সমালোচনা করার অধিকার আছে নাগরিকের, পুলিশকে শিক্ষিত হওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের

আপডেট : ৮ মার্চ ২০২৪, শুক্রবার