১৫ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমি রাষ্ট্রপতির দায়িত্বে থাকলে যুদ্ধ হত না: ইরান হামলা নিয়ে দাবি ট্রাম্পের

ওয়াশিংটন, ১৪ এপ্রিল: আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা সত্যি করেই রবিবার ভোর হতে না হতেই ইসরাইলে হামলা চালায় ইরান। ইসরাইলে একাধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ভোররাত থেকেই তাদের দেশে শতাধিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। ইরানের হামলা নিয়ে যুদ্ধকালীন ক্যাবিনেট বৈঠক তলব করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাইজ থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রেখে চলেছেন।

আরও পড়ুন: ‘আমরা পুরোপুরি প্রস্তুত-অভিযানের জন্য তৈরি’: ইরানের বিক্ষোভকে উস্কে ট্রাম্পের হুমকি

এদিকে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘তারা (ইসরায়েল) এই মুহূর্তে আক্রমণের শিকার হয়েছে। কারণ, আমরা (মার্কিন) খুব দুর্বলতা দেখাই। আমি যদি অফিসে (রাষ্ট্রপতির দায়িত্বে) থাকতাম, তাহলে এটা ঘটত না। এটা আপনি জানেন, তারাও জানে, সবাই জানে।’ ট্রাম্প আরও বলেন, আমেরিকা ইসরাইলের জন্য প্রার্থনা করে।

আরও পড়ুন: প্রাক্তন প্রেসিডেন্টকে খোঁচা দিয়ে নোবেল ঘোষণার আগে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ
ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিএনপির ঐতিহাসিক জয়: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে এই তারেক রহমান?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমি রাষ্ট্রপতির দায়িত্বে থাকলে যুদ্ধ হত না: ইরান হামলা নিয়ে দাবি ট্রাম্পের

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, রবিবার