১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরাখণ্ডে আটকে মেমারির তিন পর্যটক, চিন্তায় পরিবার

সফিকুল ইসলাম (দুলাল), মেমারি: প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরাখন্ড বিপর্যস্ত। সেখানে বেড়াতে গিয়ে সমস্যায় পড়লেন পূর্ব বর্ধমানের তিন পর্যটক। তারা প্রত্যেকেই মেমারি শহরের বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন শিক্ষক সঞ্জয় অধিকারী, সঞ্জীব বৈরাগ্য ও কমলেশ ঝা। জানা গেছে, অষ্টমীর দিন তিন যুবক উত্তরাখন্ডে বেড়াতে যান।পরের দিন তারা পৌঁছান সেখানে।এর পরই ব্যাপক বৃষ্টিপাত  শুরু হয়। রাস্তাঘাটে ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মেমারির তিন যুবকও আটকে পড়ে। ফলে দুর্যোগ কাটিয়ে তাদের ঘরে ফেরা অনিশ্চিত হয়ে যায়।

পরিবার সূত্রে জানা গেছে, আগীম ২৪ তারিখ ঘরে ফেরার কথা থাকলেও সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন। ফলে কিভাবে তাদের বাড়ি ফেরা হবে তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন পরিবারের লোকজন।তবে জানা গেছে তারা প্রত্যেকেই সরকারি বেস ক্যাম্পে রয়েছেন। হেলিকপ্টার এর সাহায্যে দুর্গতদের উদ্ধার করছে প্রশাসন। সংবাদ মাধ্যমে খবর দেখে দুশ্চিন্তায় পড়েন পরিবারের অন্যান্য লোকজন।উদ্বিগ্ন পরিবারের সদস্যরা ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তারা চাইছেন যেকোন ভাবেই ঘরের ছেলেরা ঘরে ফিরে আসুক।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, দুই মহিলাসহ মৃত ৩

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ধর্মীয় শোভাযাত্রা ঘিরে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে মৃত ২
ট্যাগ :
সর্বধিক পাঠিত

১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষার্থী প্রায় ৭ লক্ষ! কড়া নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থায় প্রস্তুত সংসদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরাখণ্ডে আটকে মেমারির তিন পর্যটক, চিন্তায় পরিবার

আপডেট : ২২ অক্টোবর ২০২১, শুক্রবার