১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাক সফরে যাচ্ছে না বাংলাদেশ

পুবের কলম, ওয়েব ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহে এ বার অনিশ্চিত হয়ে পড়ল বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন পাকিস্তান সিরিজ। এই সিরিজে দু’দলের মধ্যে পাঁচটি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে।

সিরিজের প্রথম ম্যাচ ২৫-মে। তবে ভারত-পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির কথা মাথায় রেখে এই সফর নিয়ে নতুন করে চিন্তাভাবনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে তারা এই পরিস্থিতিতে বাংলাদেশে যাবে না।

পাশাপাশি এক বিবৃতিতে বিসিবির তরফ থেকে বলা হয়েছে, ‘পাকিস্তানের বর্তমান পরিস্থিতির দিকে আমরা কড়া নজর রাখছি। দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিরাপত্তা সবার আগে। আর সেটা পাকিস্তানকে সুনিশ্চিত করতে হবে।

সেটা হলে তবেই সফর নিয়ে ইতিবাচক কিছু ভাবা যেতে পারে।’ এর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এও জানিয়েছে, যে আমিরশাহী বা অন্য কোনও নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলে তারা পাকিস্তানের বিরুদ্ধে এই সিরিজ খেলতে পারে।

প্রসঙ্গত, পাকিস্তানে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ খেলবে। যে ম্যাচ দুটি হবে যথাক্রকে ১৭ এবং ১৯ মে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাক সফরে যাচ্ছে না বাংলাদেশ

আপডেট : ১১ মে ২০২৫, রবিবার