২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীরে উত্তেজনার মধ্যেই সফলভাবে হল স্পেশাল ট্রেনের ট্রায়াল

পুবের কলম, ওয়েবডেস্ক: মাইলফলক ছুঁলো ভারতীয় রেল। জম্মু-কাশ্মীরে উত্তেজনার মধ্যেই বুধবার ভারতীয় রেল কাটরা-কাজিগুন্ড এলাকায়  স্পেশাল ট্রেনের ট্রায়াল চালালো। যা কাশ্মীর উপত্যকাকে দেশের বাকি অংশের সঙ্গে যোগাযোগ রাখতে সাহায্য করবে।

প্রথমবার কোনও যাত্রীবাহী ট্রেন চেনাব সেতু পার করল। বিমান বাতিলে আটকে পড়া সৈন্যদের নিয়ে বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে খিলান এবং জম্মু ও কাশ্মীর দিয়ে ট্রেন পারাপার করল। সকাল ১০টা নাগাদ ট্রেনটি কাটরা ছাড়ে এবং সন্ধ্যা ৬টা নাগাদ ফিরে আসে। একজন কর্মকর্তা জানিয়েছেন, “ট্রেন চলাচল কেবল কাটরা-কাজিগুন্ড সেকশনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কাজিগুন্ড এবং বারামুল্লার মধ্যে স্বাভাবিক ট্রেন চলাচল চলছে।”  ভারত-পাকিস্তানের সংঘাতের মাঝেই ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি।

আরও পড়ুন: অপারেশন সিঁদুর শুধুমাত্র ‘ট্রেলার’ ছিল, আমরা সর্বদা ‘সবক’ শেখাতে প্রস্তুত: হুঁশিয়ারি সেনাপ্রধানের

কাশ্মীর উপত্যকায় যোগাযোগের জন্য শ্রীনগর-জম্মু সড়কের উপর অনেক বেশি নির্ভরশীল। ভূমিধস এবং তুষারপাতের কারণে প্রায়শই এই পথটি ব্যাহত হয়। নতুন রেললাইনটি তৈরির মাধ্যমে সেনা, সরঞ্জাম এবং বেসামরিক নাগরিকদের দ্রুত চলাচল নিশ্চিত করা যাবে, যা আগে দুর্গম ছিল। আগে বন্দেভারত ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল কিন্তু তাতে কোনও যাত্রী ছিল না।

আরও পড়ুন: জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যেতে চাই : আক্রম

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

সর্বধিক পাঠিত

কেরালার কোঝিকোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় মৃত ৪, আশঙ্কাজনক ১

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জম্মু-কাশ্মীরে উত্তেজনার মধ্যেই সফলভাবে হল স্পেশাল ট্রেনের ট্রায়াল

আপডেট : ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার