০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরের বড় সমস্যা মিটেছে: মোদির প্রশংসায় সলমন খুরশিদ

পুবের কলম, ওয়েবডেস্ক: মোদি সরকারের প্রশংসা করলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ। ৩৭০ ধারা প্রত্যাহার করে কাশ্মীরের বড় সমস্যা মিটিয়ে দিয়েছে মোদি সরকার। এমনটাই দাবি করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান এবং পাকিস্তানের সন্ত্রাসের মুখোশ খুলতে বিদেশে গিয়েছেন সাংসদদের প্রতিনিধি দল। সেই দলেই রয়েছেন সলমন খুরশিদ।

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় দাঁড়িয়ে তিনি দাবি করেছেন, “৩৭০ ধারা বিলোপের পর দেশের বাকি অংশের সঙ্গে একাত্ম হয়েছে কাশ্মীর। বাড়ছে উন্নয়নের গতিও।” এদিন খুরশিদ আরও বলেন, “দীর্ঘদিন ধরে কাশ্মীরের একটা বড় সমস্যা ছিল। আসলে ৩৭০ ধারা যতদিন ছিল, ততদিন সরকারগুলির চিন্তাভাবনাও অন্যরকম ছিল। কোথাও একটা ধারণা ছিল যে কাশ্মীর দেশের বাকি অংশের থেকে আলাদা। ৩৭০ ধারা বাতিল করে এই বড় সমস্যাটা মেটানো গিয়েছে।”

আরও পড়ুন: ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

আরও পড়ুন: সংবিধানকে আক্রমণ করেছিল আরএসএস, এখনও তা অব্যাহত: সংঘকে নিশানা কংগ্রেস নেতার
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে পিছোল I-PAC শুনানি, পরবর্তী দিনক্ষণ ১০ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরের বড় সমস্যা মিটেছে: মোদির প্রশংসায় সলমন খুরশিদ

আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার