২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

Karnataka caste census: কর্নাটকে জাতসমীক্ষা শুরু হল

Chief Minister Siddaramaiah (R), Deputy Chief Minister DK Shivakumar (L)/ পুবের কলম

পুবের কলম,ওয়েবডেস্ক: কর্নাটক জুড়ে জাতপাতের গণনা  ( সামাজিক এবং শিক্ষামূলক সমীক্ষা) শুরু হয়ে গেল সোমবার থেকে (Karnataka caste census)  তবে এখনই বেঙ্গালুরুতে এই সমীক্ষা শুরু হচ্ছে না।  বেঙ্গালুরুতে প্রশাসনিক কারণে দিনকয়েক পর থেকেই এই সমীক্ষা শুরু হবে। ২২ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এই সমীক্ষা হওয়ার কথা। তবে বৃহত্তর বেঙ্গালুরুতে শুরুতে দেরি হওয়ার কারণে গোটা প্রক্রিয়া শেষ করতে আরও ৪-৫ দিন বেশি সময় লাগতে পারে।

আরও পড়ুন: Palestinian state: এবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে france

আরও পড়ুন: কর্ণাটকে জাতি সমীক্ষার কারণে ১৮ অক্টোবর পর্যন্ত সরকারি স্কুল বন্ধ থাকবে: সিদ্দারামাইয়া

অনগ্রসর সম্প্রদায়ের কমিশনের চেয়ারম্যান মধুসূদন নায়েক বলেছেন, বেঙ্গালুরুতে স্কুল শিক্ষক ছাড়াও অন্য বিভাগের লোকদের দিয়ে এই সমীক্ষা করা হচ্ছে (Karnataka caste census)। তাই খুব বেশি দেরি হবে না। কর্নাটকে ১ লক্ষ ৬১ হাজার ব্লকে প্রায় ২লক্ষ শিক্ষক এবং অন্য সরকারি কর্মীরা এই জাতগণনার কাজে নেমে পড়েছেন। এঁদের আগে প্রশিক্ষণ দেওয়া হয়েছে (Karnataka Caste Survey Begins Today; Households To Be Asked 60 Questions)। 

আরও পড়ুন: সবুজ পতাকা নেড়ে বেঙ্গালুরুতে ৩টি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনা মোদির

এর আগে ২০১৫ সালে কন্ঠরাজ কমিশন এমন সমীক্ষা করেছিল। হালে এইচ এন নাগামোহন দাস কমিশন তফসিল জাতির উপর সমীক্ষা করে। সেবার বেঙ্গালুরুতে খুব বেশি সাড়া পাওয়া যায়নি। আগের সমীক্ষার কথা প্রসঙ্গে কে এ দয়ানন্দ বলেছেন, নাগামোহন দাস কমিশন যখন সমীক্ষা করে তখন এক একটি ভোটকেন্দ্রকে ব্লক ধরা হয়েছিল। সেবার ৪০০-৫০০ বাড়ি মিলিয়ে একটি ব্লক ধরা হয়েছিল।

আরও পড়ুন: আল কায়দার যোগসূত্রে বেঙ্গালুরুর যুবতী গ্রেফতার, মোবাইলে পাকিস্তানি আধিকারিকদের নম্বর

এবার ১৫০ বাড়ি নিয়ে একটি ব্লক ধরা হয়েছে। সারা রাজ্যের মানুষ তিনভাবে সমীক্ষায় সাড়া দিতে পারেন। অনলাইন রেজিষ্ট্রেশন, বাড়ি বাড়ি সমীক্ষা, ফোনে গণনাকারীদের ডেকে নাম নথিভুক্ত করতে পারেন। আর বেঙ্গালুরুতে আরও একভাবে সমীক্ষায় অংশ নেওয়া যাবে। একটা সময় নির্দ্দিষ্ট করে সেই সময়ে নির্দ্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে সাড়া দিলেই হবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এআই সামিটে বিক্ষোভ, মোদি বিরোধী স্লোগানে যুব কংগ্রেস কর্মী আটক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Karnataka caste census: কর্নাটকে জাতসমীক্ষা শুরু হল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার