০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শব্দবাজি রুখতে জিরো টলারেন্স নীতি, পুজো কমিটির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পুলিশ কমিশনার

পুবের কলম প্রতিবেদক: কালীপুজো ও দীপাবলিতে আইনশৃঙ্খলা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে চলতি বছর বিশেষ প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ । আগামী ১৫ অক্টোবর বিকেল চারটে থেকে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শহরের সব কালীপুজো উদ্যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।

পুলিশ সূত্রে খবর, এদিনের বৈঠকের মূল উদ্দেশ্য এই সময়ে হাইকোর্টের নির্দেশ মেনে মাইক বাজানোর সময়সীমা নিয়ন্ত্রণ, শহরে শব্দবাজি রুখতে কঠোর পদক্ষেপ, দূষণ রোধ এবং প্রতিমা বিসর্জন সংক্রান্ত নিয়মাবলি নিয়ে পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া।

আরও পড়ুন: গোলপার্কে গুলি-বোমা কাণ্ড, গ্রেপ্তার ১০, কড়া বার্তা পুলিশ কমিশনারের

পুলিশ কমিশনার মনোজ বর্মার নেতৃত্বে এদিনের বৈঠকে কলকাতার সব থানার ওসি এবং পদস্থ আধিকারিকেরাও উপস্থিত থাকবেন। কমিশনার নিজে গোটা বিষয়টির তদারকি করবেন। নির্বিঘ্নে উৎসব পালনের ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ড্রোনের মাধ্যমে নজরদারি, মোবাইল প্যাট্রল ভ্যান বাড়ানো হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: অপরাধে ‘জিরো টলারেন্স’ নীতি বাংলার: গণধর্ষণ-কাণ্ডে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, শব্দবাজি রুখতে জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে চলতি বছর। শব্দদূষণ ও বিশৃঙ্খলার পরিস্থিতি এড়াতে এই মুহূর্তে লালবাজারে প্রস্তুতি তুঙ্গে। বৈঠকে কলকাতার নামী কালীপুজো কমিটিগুলির দু’জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন।

এছাড়া কলকাতা পুরসভা, সিইএসসি, দমকল এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকেরাও থাকবেন। কলকাতা পুলিশ তরফে খবর, কালীপুজো ও দীপাবলির সময় শহরে সবচেয়ে বেশি শব্দবাজি ফাটানো হয়, ব্যবহার করা হয় নিষিদ্ধ শব্দবাজি। তাই এবার পুলিশের কড়া নজরদারি থাকবে। শহরের প্রতিটি থানাকে ইতিমধ্যেই এলাকায় শব্দদূষণ রোধে সক্রিয় নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে পিছোল I-PAC শুনানি, পরবর্তী দিনক্ষণ ১০ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শব্দবাজি রুখতে জিরো টলারেন্স নীতি, পুজো কমিটির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পুলিশ কমিশনার

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, সোমবার