০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত হিন্দু রাষ্ট্র নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ: অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগীকে তোপ আলভির

পুবের কলম, ওয়েবডেস্ক: দীপাবলিতে অযোধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে ‘দীপোৎসব’। সরযূ নদীর তীরে জ্বলবে ২৬ লক্ষ মাটির প্রদীপ। এই উৎসবের আয়োজনে কোনও খামতি রাখতে নারাজ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের প্রশাসন। কিন্তু এরই মধ্যে সরকারের এই উদ্যোগকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দল সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

তিনি বলেন, ‘কেন প্রদীপ, মোমবাতি, ল্যাম্পে আমাদের এত টাকা খরচ করতে হবে? আমরা এই সরকারের থেকে আর কী বা প্রত্যাশা করতে পারি। বর্তমান সরকারকে সরানোর প্রয়োজনীয়তা রয়েছে।’ দীপাবলিতে অযোধ্যায় প্রদীপ জ্বালানো নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন। তাঁর এই মন্তব্য বির্তকের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: কলকাতায় অখিলেশ যাদব: ‘বিজেপিকে ফের হারাবেন দিদি’, আইপ্যাক ইস্যুতেও সরব সপা প্রধান

সমাজবাদী পার্টি প্রধানের বক্তব্য নিয়ে অখিলেশ যাদবের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রশিদ আলভি। তিনিও যোগী সরকারকে তোপ দেগে বলেছেন, “দেশটা ধর্মনিরপেক্ষ। এটি এখনো হিন্দু রাষ্ট্রে পরিণত হয়নি। কোনো সরকারই ধর্মীয় বিষয়ে জনগণের অর্থ ব্যয় করতে পারে না। সরকারি টাকা দিয়ে প্রদীপ কিংবা মোমবাতি কেনা যাবে না। উত্তরপ্রদেশ সরকার দাবি করেছে, যে তারা ১ লক্ষ ৫০ হাজার প্রদীপ জ্বালিয়েছে। টাকা আসছে কোথা থেকে? এই অর্থ জনসাধারণের, এবং সংবিধান এই জাতীয় উদ্দেশ্যে এর ব্যবহার নিষিদ্ধ করেছে।”

আরও পড়ুন: দিনমজুরের কাছে ৭ কোটির আয়কর নোটিশ, উত্তরপ্রদেশে আতঙ্ক গ্রাস করেছে এক শ্রমিককে

আরও পড়ুন: “বিজেপির লক্ষ্য সাম্প্রদায়িকতা, ওরা তথ্য চুরি করে”: সরাসরি আক্রমণে অখিলেশ যাদব
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ঘুড়ির সুতোয় ‘রুথ আ গায়ি রে’, মুর্শিদাবাদে অরিজিতের ছাদে আমির খান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত হিন্দু রাষ্ট্র নয়, এটা ধর্মনিরপেক্ষ দেশ: অখিলেশের পাশে দাঁড়িয়ে যোগীকে তোপ আলভির

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, রবিবার