০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে জইশ যোগের সন্দেহে গ্রেফতার যুবক

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে আরও এক সন্দেহভাজন যুবককে গ্রেফতার করল জম্মু ও কাশ্মীরের স্পেশাল অপারেশনস গ্রুপ এবং রাজ্যের তদন্তকারী সংস্থা। শনিবার পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ থাকার সন্দেহে তুফায়েল আহমেদ নামের যুবককে গ্রেফতার করেছে গোয়ান্দারা। পুলওয়ামা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রের খবর, অভিযুক্ত শ্রীনগরের বাসিন্দা। পুলওয়ামায় ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করতেন। তুফায়েল দিল্লি বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত এবং জঙ্গি নেটওয়ার্কটিকে বিভিন্নভাবে সাহায্য করত বলে অভিযোগ। দিল্লি বিস্ফোরণের মূল অভিযুক্ত উমার মহম্মদের সঙ্গেও তার যোগ ছিল বলে খবর। উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরই গাড়িগুলিতে আগুন লেগে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। বিস্ফোরণের পরই গোটা এলাকায় হলস্থূল পড়ে য়ায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং একাধিক অ্যাম্বুল্যান্স। কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। নাশকতার দিকটি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

আরও পড়ুন: ইউপি: নাবালিকাকে অপহরণ করে ২৫ দিন ধরে একাধিকবার ধর্ষণ, গ্রেফতার একুশের যুবক

আরও পড়ুন: ডোমকলে  মাদক  সহ গ্রেফতার যুবক  
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

SIR নিয়ে মুখ্যমন্ত্রীর মামলার শুনানি আগামীকাল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে জইশ যোগের সন্দেহে গ্রেফতার যুবক

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, রবিবার