১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বরদাস্ত নয় ধর্মের রাজনীতি, হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল

পুবের কলম, ওয়েবডেস্ক: বড় পদক্ষেপ তৃণমূলের। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ফিরহাদ। এদিন রাজ্যের মন্ত্রী বলেন, ‘দলের সঙ্গে হুমায়ুন কবীরের কোনও সম্পর্ক থাকবে না। ধর্ম নিয়ে যাঁরা বিভাজনের রাজনীতি করেন, তাঁদের সঙ্গে দল কোনও সম্পর্ক রাখবে না। ধর্ম নিয়ে ঘৃণার রাজনীতি তৃণমূল বরদাস্ত করবে না।’

৬ ডিসেম্বর বেলডাঙাতে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে জানিয়ে দিয়েছেন হুমায়ুন। তবে জমি পাওয়ার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকায় বেজায় চটেছেন শাসক বিধায়ক। হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন বলেছেন, “মুর্শিদাবাদ জেলার পুলিশ-প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি। আগুন নিয়ে খেলবেন না। হুমায়ুন কবীরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। মুসলমান ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করবে, আর আপনারা আরএসএসের দালালি করবেন? এসব চলবে না।” সবমিলিয়ে শাসক বিধায়কের বাবরি তৈরির ঘোষণা ও তাঁর বির্তকির্ত মন্তব্যে চাপে পড়েছিল রাজ্যের শাসক। কঠোর ব্যবস্থা নিয়ে এবার দল থেকে হুমায়ুনকে ছেটে ফেলল তৃণমূল।

আরও পড়ুন: দিলীপ ঘোষের আক্রমণের নিশানায় হুমায়ুন কবীর

আরও পড়ুন: ভরতপুরের হুমায়ূনকে ‘লাস্ট ওয়ার্নিং’
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের খালাস বাতিলে ইউপি সরকারের আরজি শুনবে সুপ্রিম কোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বরদাস্ত নয় ধর্মের রাজনীতি, হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল

আপডেট : ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার