১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ন্যাশনাল হেরাল্ড: আদালতের রায় মোদি-শাহের মুখে চপেটাঘাত, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল-সোনিয়াকে আইনি স্বস্তি দিয়েছে আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অপব্যবহারের অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিরোধীরা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তুলল কংগ্রেস। শুক্রবার ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে কেন্দ্র তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস শিবির। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংবাদমাধ্যমকে বলেন, আদালতের রায় নরেন্দ্র মোদি ও অমিত শাহের মুখে চড় মেরেছে। মোদি-শাহের পদত্যাগ করা উচিত। বিরোধী রাজনৈতিক নেতাদের দমন করতে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলিকে লেলিয়ে দেয় মোদি-শাহরা। কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার বন্ধ হওয়া উচিত। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে চলা মামলাকে রাজনৈতিক প্রতিহিংসার সুস্পষ্ট উদাহরণ বলেও তোপ দেগেছেন কংগ্রেস সভাপতি। ন্যাশনাল হেরাল্ডের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে খাড়গে বলেন, “এই সংবাদপত্রটি ১৯৩৮ সালে স্বাধীনতা সংগ্রামীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আজ বিজেপি সরকার সেই উত্তরাধিকারকে অর্থ পাচারের সঙ্গে যুক্ত করে বদনাম করার চেষ্টা করছে। এই মামলায় কিছুই নেই। তবুও কংগ্রেস নেতাদের হয়রানি করার জন্য ইডি অস্ত্র ব্যবহার করা হচ্ছে। ইডিকে দিয়ে রাজনৈতিক নেতাদের ভয় দেখানো মোদি-শাহদের আদর্শে পরিণত হয়েছে।”

ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল-সোনিয়ার আইনি পাওয়ার পরই বুধবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় বিরোধী সাংসদরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অপব্যবহারের অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তারা। ‘সত্যমেব জয়তে, সত্য জয়’ লেখা ব্যানার তুলে সাংসদরা মকরদ্বারের সিঁড়ির সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস সাংসদরা। এক সাংসদের বক্তব্য, সত্যের জয় হয়েছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে তদন্তকারী সংস্থার অর্থ পাচারের অভিযোগ শুনতেই চাইনি দিল্লির এক আদালত।

আরও পড়ুন: ‘SIR-এর নামে সুপার এমার্জেন্সি চলছে রাজ্যে, অমিত শাহের ইস্তফা দাবি মমতার

প্রসঙ্গত, ২০২১ সালে ন্যাশনাল হেরাল্ড মামলায় তদন্ত শুরু করে ইডি। বিজেপি নেতা সুব্র্যহ্মণম স্বামীর দায়ের করা মামলায় আদালতের রায়ের ভিত্তিতে তদন্ত শুরু হয়। বিজেপি নেতার অভিযোগ ছিল, বেআইনিভাবে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের ২০০০ কোটির সম্পত্তি দখল করেছে ইয়ং ইন্ডিয়া, যার শেয়ারহোল্ডার ছিলেন সোনিয়া এবং রাহুল-সহ আরও অনেকে। ইডি-র মামলায় অভিযুক্তদের তালিকায় গান্ধী পরিবারের লোকজন ছাড়াও সুমন দুবে, সাম পিত্রোদা, ইয়ং ইন্ডিয়ান, ডোটেক্স মার্কানডিসে, সুনীল ভাণ্ডারী রয়েছেন।

আরও পড়ুন: নির্বাচনী জালিয়াতি রোধ করতে SIR জরুরি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন: ন্যাশনাল হেরাল্ড: প্রতিবাদে রাস্তায় কংগ্রেস
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পদ্মের মেয়র হয়েই মুম্বাই থেকে ‘অবৈধ বাংলাদেশি’ তাড়ানোর হুঁশিয়ারি ঋতুর, বিজেপির টার্গেট মুসলিমরা!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ন্যাশনাল হেরাল্ড: আদালতের রায় মোদি-শাহের মুখে চপেটাঘাত, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার