১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাওড়ায় হঠাৎ বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

পুবের কলম, ওয়েবডেস্ক: বাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষনে দগ্ধ হয়ে মৃত্যু হল চার জনের। মৃতরা হলেন- ভাড়ু দোলুই(৭৫), দুধকুমার দলুই(৫০), রত্না দলুই(৪৫), শম্পা দলুই(১৫)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়া জয়পুরের সাউড়িয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সাড়ে বারোটা নাগাদ হঠাৎই ঘরের মধ্যে আগুন লেগে যায়। চারজনই ঘরের মধ্যে আটকে পড়ে। বাইরে বেরনোর পথ খুঁজে পাচ্ছিলেন না তাঁরা। চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। বালতি-গামলা করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। কিন্তু যতক্ষণে দমকল পৌঁছয়, ততক্ষণে ঘরের মধ্যেই ঝলসে যান চার জন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও কারণে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে মথুরায় একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকে  ভয়াবহ আগুন, দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল দমকল
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিএনপির জয়ে ‘শুভনন্দন’ জানালেন মুখ্যমন্ত্রী, তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন মমতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাওড়ায় হঠাৎ বাড়িতে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার