১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হরিয়ানায় তরুণীকে গণধর্ষণ, চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছুড়ে ফেলে হল নির্যাতিতাকে

পুবের কলম, ওয়েবডেস্ক: ফরিদাবাদে চলন্ত গাড়ির ভিতরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল৷ নির্জন এলাকায় নিয়ে গিয়ে গাড়ির ভিতরে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণের পর চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয় তরুণীকে। মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানায় গুরুগ্রাম-ফরিদাবাদ রোডে। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ।

এক সংবাদমাধ্যমের প্রতিবদেনে বলা হয়েছে, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন ২৫ বছরের ওই তরুণী। বাড়িতে জানিয়ে যান, তিনি এক বন্ধুর বাড়িতে যাচ্ছেন। দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই তিনি বাড়ি ফিরে আসবেন বলেও জানিয়েছিলেন। তবে বন্ধুর বাড়ি থেকে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। রাস্তায় যানবাহনের সংখ্যাও অনেকটা কমে যায়। কিছুক্ষণ পরে একটি গাড়িতে ওঠেন তিনি। গাড়িটিতে মোট দু’জন ব্যক্তি ছিল। ওই তরুণীকে প্রায় তিন ঘণ্টা গাড়ির ভিতরে আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে৷ গভীর রাতে ঘন কুয়াশার মধ্যে ফরিদাবাদের বিভিন্ন নির্জন এলাকায় গাড়িটি ঘোরানো হয়৷ ফলে ওই তরুণী কারও কাছে চিৎকার করে সেভাবে সাহায্যও চাইতে পারেননি।

আরও পড়ুন: চরম নৃশংসতা হরিয়ানায়: ৪ নাবালিকাকে চোর সন্দেহে আটকে রেখে গোপনাঙ্গে পেট্রোল ঢালল যুবকরা, গ্রেফতার ২

পুলিশ সূত্রে খবর, এসজিএম নগরের রাজা চকের কাছে চলন্ত গাড়ি থেকেই তরুণীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। এর পরে কোনওভাবে বাড়িতে যোগাযোগ করেন নির্যাতিতা। পরিবারের লোকজন তাঁকে ফরিদাবাদের একটি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা প্রাথমিকভাবে তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে রেফার করেন।

আরও পড়ুন: নারী নিরাপত্তায় অবনতি: ওডিশায় স্কুল চত্বরেই ছাত্রীকে গণধর্ষণ, ভিডিও ভাইরাল করে গ্রেফতার ৬

নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগ দায়ের হওয়ার পর ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ দু জন সন্দেহভাজনকে আটক করে৷ ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

আরও পড়ুন: রাজস্থানে ফের গণধর্ষণের শিকার মহিলা, গ্রেফতার তথ্যপ্রযুক্তি সংস্থার ৩ কর্মী

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

লখনউ বিশ্ববিদ্যালয়ে “মোহন ভাগবত ফিরে যাও” স্লোগান, আটক ছাত্রদের হাসানগঞ্জ থানায় স্থানান্তর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হরিয়ানায় তরুণীকে গণধর্ষণ, চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছুড়ে ফেলে হল নির্যাতিতাকে

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার