২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে দশ দলের সভা, মোদী সরকারের নীরবতা নিয়ে তীব্র সমালোচনা

পুবের কলম, ওয়েবডেস্ক: ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে দিল্লিতে এক যৌথ সভা করল দেশের দশটি রাজনৈতিক দল। একই সঙ্গে এই ইস্যুতে ভারতের মোদী সরকারের ‘প্রায় নীরব’ অবস্থানকে কড়া ভাষায় সমালোচনা করা হয়। সভা থেকে দাবি তোলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতির প্রকাশ্য নিন্দা করা উচিত মোদী সরকারের।

সোমবার দিল্লির হরকিষেন সিং সুরজিৎ ভবনে অনুষ্ঠিত এই সভায় অংশ নেয় সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এমএল) লিবারেশন, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, ডিএমকে, ভিসিকে, সমাজবাদী পার্টি, আরজেডি এবং আম আদমি পার্টি। সভায় সভাপতিত্ব করেন সিপিআই(এম)-এর প্রবীণ নেতা প্রকাশ কারাত।

আরও পড়ুন: এসআইআরের হয়রানির প্রতিবাদে জয়নগরের বামনের চকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ এলাকার মানুষ

বক্তারা কিউবার জনগণের প্রতিও সংহতি প্রকাশ করেন এবং কিউবা, কলম্বিয়া ও গ্রিনল্যান্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকিমূলক মন্তব্যের তীব্র নিন্দা জানান। সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ভারতের দীর্ঘদিনের অবস্থান থেকে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার সরে আসছে। মার্কিন চাপের কাছে নতিস্বীকার না করে ভেনেজুয়েলা, কিউবা ও প্যালেস্টাইনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: ভারতের সঙ্গে দীর্ঘদিনের ভালো সম্পর্ক, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বিদেশমন্ত্রীর

আরও পড়ুন: বিস্ফোরণে কেপে উঠল ভেনেজুয়েলা, বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা!
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ভয়াবহ যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলের বিরূদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে দশ দলের সভা, মোদী সরকারের নীরবতা নিয়ে তীব্র সমালোচনা

আপডেট : ১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার