০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এসআইআর-এর প্রতিবাদ: ফেব্রুয়ারি নাগাদ দিল্লি যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার বিশেষ সংশোধনী (SIR) প্রক্রিয়ার প্রতিবাদে এবার সরাসরি দিল্লির দরবারে সরব হতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসেই তাঁর রাজধানী সফরের প্রবল সম্ভাবনা রয়েছে।

নবান্ন ও তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, এই বিশেষ সংশোধনী প্রক্রিয়া চলাকালীন রাজ্যে কয়েকজনের মৃত্যুর ঘটনায় চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এই বিষয়ে এর আগে একাধিকবার মুখ্য নির্বাচনী আধিকারিককে (CEO) চিঠি লিখেছিলেন তিনি। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসা জবাবে তিনি সন্তুষ্ট নন বলেই জানা গেছে। দলীয় নেতৃত্বের একাংশের দাবি, কমিশনের উদাসীনতাই তাঁকে জাতীয় স্তরে প্রতিবাদের পথে ঠেলে দিয়েছে।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক, ‘এমন কমিশন দেখিনি’ বেরিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সূত্রে খবর, মমতার এই দিল্লি সফরের অন্যতম উদ্দেশ্য হলো এসআইআর ইস্যুতে অন্যান্য বিরোধী দলগুলিকে একজোট করে কমিশনের ওপর চাপ সৃষ্টি করা। তবে তাঁর সফরের চূড়ান্ত দিনক্ষণ এখনও স্থির হয়নি। দলের অন্দরের গুঞ্জন, সংসদের অধিবেশন চলাকালীনই তিনি দিল্লি পৌঁছে কেন্দ্রীয় বঞ্চনা ও নির্বাচন কমিশনের এই বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধে গর্জে উঠতে পারেন।

আরও পড়ুন: আমি ডবল ইঞ্জিন সরকার নই, আমাদের সরকার মানুষের সরকার: সিঙ্গুরের সভায় মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

তুরস্কের মধ্যস্থতায় পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে বসছে ইরান ও আমেরিকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এসআইআর-এর প্রতিবাদ: ফেব্রুয়ারি নাগাদ দিল্লি যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার