১৫ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরান ঘিরে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি জোরদার

পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের সঙ্গে চলমান উত্তেজনার আবহে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিম ভারত মহাসাগরে মোতায়েন করা হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও তার স্ট্রাইক গ্রুপ, যা দ্রুত অভিযানের উপযোগী অবস্থানে রয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলির দাবি, এই বহরে টমাহক ক্ষেপণাস্ত্রে সজ্জিত একাধিক গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারও রয়েছে।

পেন্টাগনের কর্মকর্তাদের মতে, হোয়াইট হাউস নির্দেশ দিলে এক থেকে দু’দিনের মধ্যেই এই রণতরী থেকে অভিযান চালানো সম্ভব। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে অতিরিক্ত এফ–১৫ই যুদ্ধবিমান। সম্ভাব্য পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় মোতায়েন করা হয়েছে প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রে থাকা দীর্ঘপাল্লার বোমারু বিমানগুলোকেও সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই সামরিক মোতায়েন সম্পূর্ণ সতর্কতামূলক। তাঁর কথায়, “আমি চাই না শক্তি প্রয়োগ করতে হোক, কিন্তু পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।” একই সঙ্গে কূটনৈতিক দরজা খোলা রাখার বার্তাও দিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে, তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে—যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠোর ও নির্ণায়ক জবাব দেওয়া হবে।

আরও পড়ুন: ইরান ঘিরে মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শন, রণতরী পাঠানোর নির্দেশ ট্রাম্পের

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি তেহরানের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিএনপির ঐতিহাসিক জয়: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী কে এই তারেক রহমান?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরান ঘিরে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি জোরদার

আপডেট : ২৮ জানুয়ারী ২০২৬, বুধবার