০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কংগ্রেস জমানায় ৭ জেলায় অনুপ্রবেশকারী ৬৪ লাখ! অসমের জনতাত্ত্বিক পরিবর্তন নিয়ে দাবি শাহের

পুবের কলম, ওয়েবডেস্ক: অসমের জনতাত্ত্বিক কাঠামো বদলে যাওয়া নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিশিং জনগোষ্ঠীর একটি সভায় উপস্থিত হয়ে তিনি অভিযোগ করেন, গত ২০ বছরের কংগ্রেস শাসনে অসমের সাতটি গুরুত্বপূর্ণ জেলা আজ অনুপ্রবেশকারী অধ্যুষিত হয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষকে আবারও বিজেপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

অমিত শাহ তাঁর বক্তব্যে রাজ্যের সাতটি নির্দিষ্ট জেলার নাম উল্লেখ করেন— ধুবড়ি, বরপেটা, দরং, মরিগাঁও, বঙ্গাইগাঁও, নগাঁও এবং গোয়ালপাড়া। তাঁর দাবি, এই জেলাগুলোতে আগে কোনো অনুপ্রবেশকারীর অস্তিত্ব ছিল না। কংগ্রেসের ২০ বছরের শাসনামলে এই জেলাগুলোতে অনুপ্রবেশকারী জনসংখ্যা বেড়ে বর্তমানে প্রায় ৬৪ লাখে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিশিং জনগোষ্ঠীর দায়িত্ব কেবল নিজেদের এলাকা রক্ষা করা নয়, বরং গোটা অসমকে অনুপ্রবেশকারী মুক্ত করা। তবে এই লড়াইয়ে যুবসমাজকে অস্ত্র হাতে তুলে নিতে বারণ করেন তিনি। শাহের কথায়, “আপনাদের সীমান্তে যেতে হবে না। হিমন্ত বিশ্ব শর্মার সরকার অনুপ্রবেশ ঠেকানোর কাজ করবে। আপনাদের দায়িত্ব হলো সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া।”

আরও পড়ুন: ‘সঠিক পথেই হচ্ছে SIR, কমিশনের পাশেই আমরা’ — ব্যারাকপুরে অমিত শাহ

অনুপ্রবেশ সমস্যার স্থায়ী সমাধান হিসেবে আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান অমিত শাহ। তিনি বলেন, “যদি আপনারা অনুপ্রবেশকারীদের রুখতে চান, তবে আবারও বিজেপিকে সমর্থন দিন। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলেই এই প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হবে।” মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে শাহ জানান, বর্তমান সরকার অনুপ্রবেশকারীদের আটকাতে দৃঢ়প্রতিজ্ঞ এবং এই লড়াইয়ে জনগণের রাজনৈতিক সমর্থনই হবে সবচেয়ে বড় শক্তি।

আরও পড়ুন: গোরু চোর সন্দেহে গণপিটুনি অসমে: অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু একজনের, গুরুতর আহত ৪

আরও পড়ুন: এক সন্তানেই থামবেন না, ২-৩টি করে সন্তান নিন: হিন্দুদের আহ্বান অসমের মুখ্যমন্ত্রীর
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

নাগরিকের গোপনীয়তা নিয়ে আপস নয়—Meta-কে কড়া সতর্কবার্তা সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কংগ্রেস জমানায় ৭ জেলায় অনুপ্রবেশকারী ৬৪ লাখ! অসমের জনতাত্ত্বিক পরিবর্তন নিয়ে দাবি শাহের

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৬, শুক্রবার